| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

জুবিন গার্গ আমাকে ফেমাস করেছেন: অনন্ত জলিল

ভারতের অন্যতম সফল এবং জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে এখনও শোকের আবহ কাটেনি। গত ১৯ সেপ্টেম্বর এই গুণী শিল্পীর মৃত্যুর পর দেশটির বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। প্রিয় শিল্পীর মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা। এমনকি জুবিন গর্গের মৃত্যুতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল আসাম সরকার। এই শোক যেন ছুঁয়ে গেছে সব শ্রেণি-ধর্ম-পেশার মানুষকে।

  • প্রকাশের সময় : 02-10-2025 | 08:42 PM
জুবিন গার্গ আমাকে ফেমাস করেছেন: অনন্ত জলিল
ad728
ভারতের অন্যতম সফল এবং জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে এখনও শোকের আবহ কাটেনি। গত ১৯ সেপ্টেম্বর এই গুণী শিল্পীর মৃত্যুর পর দেশটির বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। প্রিয় শিল্পীর মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

এমনকি জুবিন গর্গের মৃত্যুতে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল আসাম সরকার। এই শোক যেন ছুঁয়ে গেছে সব শ্রেণি-ধর্ম-পেশার মানুষকে।

এদিকে তুমুল জনপ্রিয় এ গায়কের মৃত্যু এখনো মেনে নিতে কষ্ট হচ্ছে ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিলের। কেননা ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার তুমুল জনপ্রিয় গান 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট'-এর গায়কও ছিলেন জুবিন গার্গ।

বুধবার (১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘জুবিন গার্গ যখন মারা যান, তখন আমি চীনে। তার মৃত্যুর খবর শুনে বিমর্ষ হয়ে পড়ি। এত কষ্ট লেগেছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। স্কুবা ডাইভিং করতে গিয়ে এমনভাবে মারা যাওয়া ভীষণ কষ্টদায়ক।’

অভিনেতা বলেন, দেশের ভার্সিটিগুলোতে 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট' গানটা জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’

প্রিয় শিল্পীকে হারানোর বেদনা প্রকাশ করে ঢাকাই সিনেমার এই নায়ক বলেন, ‘সবাই জানে অনন্ত জলিলের গান ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন, আমি ব্যথিত। আমি ঠিক ভুল পারছি না।’

তিনি জানান, তিনি যেখানেই গেছেন, যে দেশেই হোক, সেখানের ছেলে-মেয়েদের মুখে মুখে ‘ঢাকার পোলা’ গান শুনেছেন। কিংবা তারা এই গান তাকে নাচ করতে বলেছেন। তার কথায়, ‘জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে।’