| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আগামী নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থান পরবর্তী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ, বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে স্মরণীয় করে রাখতে সরকারের সকল স্তরের কর্মকর্তাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনাকালে তিনি এসব কথা জানান। এ সময় সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

  • প্রকাশের সময় : 10-12-2025 | 11:07 PM
আগামী  নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
ad728
গণঅভ্যুত্থান পরবর্তী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি  এই নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে স্মরণীয় করে রাখতে সরকারের সকল স্তরের কর্মকর্তাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনাকালে তিনি এসব কথা জানান। এ সময় সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান উপদেষ্টা ইউএনওদের বলেন, ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য প্রজন্ম এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব, আর যদি না পারি তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে।

তিনি বিগত আমলের নির্বাচনগুলোর কথা স্মরণ করে বলেন, এর আগে যে নির্বাচনগুলো হয়েছে, যেকোনো সুস্থ মানুষ বলবে-এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। আগামী নির্বাচনকে তিনি অন্যান্য দায়িত্বের মতো নয় বরং একটি ঐতিহাসিক দায়িত্ব বলে বর্ণনা করেন।

 নির্বাচন ও গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য আর গণভোট শত বছরের জন্য। এর মাধ্যমে আমরা বাংলাদেশটাকে স্থায়ীভাবে পালটে দিতে পারি। যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, তার ভিতটা এর মাধ্যমে গড়তে পারি।

তিনি ইউএনওদের নিজ নিজ এলাকার প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন, সকল পক্ষের সঙ্গে আলোচনা এবং নারীদের ভোটদানে সহায়তা করার নির্দেশ দেন। গণভোট সম্পর্কে ভোটারদের সচেতন করতেও তিনি গুরুত্বারোপ করেন।

শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কখন, কীভাবে, কোন কাজটি করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নিন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।