| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেন রানি মুখার্জি!

  • প্রকাশের সময় : 01-02-2026 | 02:57 PM
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরলেন রানি মুখার্জি!
ad728
দীর্ঘ বিরতির পর আবারও পর বড় পর্দায় ফিরে চমক দেখালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। গত শুক্রবার (৩০ জানুয়ারি ) মুক্তি পায় তার নতুন সিনেমা ‘মারদানি থ্রি’। শুরুটাও হয়েছে ভালো আয় দিয়ে, মুক্তির প্রথম দুই দিনে ভারতে ১০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। 

পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি প্রথম দিনেই আয় করে ৪ কোটি রুপি। তবে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি ) সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি রুপি। ফলে মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।

‘মারদানি থ্রি’ রানি মুখার্জির এই ফ্র্যাঞ্চাইজিটি আগের দুই সিনেমার ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিন ৩ কোটি ৮০ লাখ রুপি এবং সিরিজের প্রথম সিনেমা ‘মারদানি’ ৩ কোটি ৪০ লাখ রুপি আয় করেছিল। সেই তুলনায় সিরিজের তৃতীয় কিস্তিটি ব্যবসায়িকভাবে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

এদিকে, বক্স অফিসে সানি দেওলের ব্লকবাস্টার সিনেমা ‘বর্ডার টু’-এর দাপট থাকা সত্ত্বেও নিজের জায়গা ধরে রেখেছে ‘মারদানি থ্রি’। উল্লেখ্য, ‘বর্ডার টু’ মুক্তির মাত্র নয় দিনে ২৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে। বড় বাজেটের যুদ্ধভিত্তিক সিনেমার ভিড়েও রানীর সামাজিক প্রেক্ষাপটের থ্রিলারটি দর্শকদের টানতে সক্ষম হচ্ছে।




সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলে

সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলে

ad300