| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

প্রেমের টানে মুন্সীগঞ্জে চীনা যুবক, তরুণীকে বিয়ে

  • প্রকাশের সময় : 23-11-2025 | 06:08 PM
প্রেমের টানে মুন্সীগঞ্জে চীনা যুবক, তরুণীকে বিয়ে
ad728
প্রেমের টানে চীন থেকে লি ইয়াং নামে এক যুবক বাংলাদেশে এসে নাম পাল্টে আবদুল্লাহ রেখেছেন। বিয়ে করেছেন বাংলাদেশিকে তরুণীকে। এরপর ফেসবুকে পরিচিত হওয়া মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামের মঞ্জুরি আক্তার জেসিকাকে বিয়ে করে এখন শ্বশুরবাড়িতেই বসবাস করছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ১৪ নভেম্বর সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন লি ইয়াং। সেখান থেকে জেসিকা তাকে সরাসরি মুন্সীগঞ্জে নিয়ে যান। পরে সদর উপজেলার মীর কাদিম এলাকার একটি কাজি অফিসে ইসলামি শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় লি ইয়াং নিজের নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখেন। পরে চীনা দূতাবাসে বিয়ের কাগজপত্রের এফিডেভিট করেন নবদম্পতি।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে লি ইয়াং-এর সঙ্গে পরিচয় হয় জেসিকার। পরে ভাষা ট্রান্সফার অ্যাপের সাহায্যে নিয়মিত কথা বলতে বলতে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। ছয় মাস আগে থেকেই লি ইয়াং বাংলাদেশে এসে জেসিকাকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি নাগরিকদের বিয়ে করে প্রতারণার নানা সংবাদ দেখে জেসিকা শুরুতে রাজি ছিলেন না। পরে চীনা যুবকটি নিজের মা-বাবার সঙ্গে জেসিকার মায়ের কথা বলিয়ে দিলে তারা কিছুটা আশ্বস্ত হন।

সরেজমিনে দেখা যায়, জেসিকার বাড়িতে চলছে উৎসুক মানুষের ভিড়। বাড়ির বাইরে বের হলেই আবদুল্লাহকে ঘিরে ধরছেন স্থানীয়রা। 

জেসিকা জানান, আবদুল্লাহ আমাকে অনেক বুঝিয়েছে, সে বলেছে, সবাই খারাপ নয়। ছয় মাস ধরে বারবার বাংলাদেশে আসতে চাইছিল। আমি নিষেধ করলেও সে বলেছে, আমাকে ছাড়া তার চলবে না। তাই শেষ পর্যন্ত সে চলে আসে এবং আমরা বিয়ে করেছি।

তিনি আরও বলেন, আবদুল্লাহ এক মাস মেয়াদি ভিসায় বাংলাদেশে এসেছেন। জেসিকার ভিসার প্রসেসিং চলছে। ভিসা পেলে তিনি স্বামীর সঙ্গে চীন চলে যাবেন। সে বলেছে, চীনে গিয়ে যদি আমার মন খারাপ হয়, তবে আবার আমাকে বাংলাদেশে নিয়ে আসবে।

পরিবারের সদস্যরা জানান, আবদুল্লাহ খুব সহজ-সরল এবং ভদ্র স্বভাবের। তিনি স্থানীয়দের মতোই পরিবারের সঙ্গে একই খাবার খাচ্ছেন। মাছ খেতে তার খুব পছন্দ। 

পুলিশের গোয়েন্দা সূত্র জানিয়েছে, যুবকের প্রকৃত নাম মি. লি ইয়াং। বাবার নাম লি গুয়াং। তিনি চীনের রাজং সিটির নানজিয়াং কান্ট্রির বাসিন্দা। সম্পর্কের একপর্যায়ে তিনি বাংলাদেশে এসে বিয়ে করেন এবং বর্তমানে স্ত্রী জেসিকাকে নিয়ে কাঠাদিয়ায় অবস্থান করছেন।

এ বিষয়ে টংগিবাড়ী থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পাওয়ার পর আমরা প্রথমে শুক্রবার রাতে পুলিশ পাঠাই। পরে আবার গোয়েন্দা পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি।



ত্রয়োদশ নির্বাচন: শক্তিশালী ইসি ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুল

ত্রয়োদশ নির্বাচন: শক্তিশালী ইসি ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুল

ad300