| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু মারা গেছেন

  • প্রকাশের সময় : 15-11-2025 | 04:16 PM
বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু মারা গেছেন
ad728
ওপার বাংলার বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু মারা গেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কিছুদিন ধরেই  শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই  অভিনেত্রী। শুরুতে তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে। তবে অতিরিক্ত রক্তচাপ এবং হৃদযন্ত্রে সমস্যার কারণে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ওষুধের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছিল।

কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় যখন হঠাৎ করেই তিনি ঘরে পড়ে গিয়ে মস্তিষ্কে আঘাত পান। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতার বিখ্যাত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে বর্ষীয়ান অভিনেত্রীর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হয়। এর মাঝে আবার তার কিডনির সমস্যাও দেখা দেয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতে তিনি মারা গেছেন।

ভদ্রা বসু ছিলেন প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অসিত বসুর সহধর্মিণী। মঞ্চ ও ক্যামেরার সামনে তিনি ছিলেন অসামান্য অভিনেত্রী। সম্প্রতি বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং অনিলাভ চট্টোপাধ্যায়ের বেলা ছবিতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। 




আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের র

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের র

ad300