| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কিংবদন্তি কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী

  • প্রকাশের সময় : 23-02-2026 | 05:18 PM
কিংবদন্তি কণ্ঠশিল্পীর বায়োপিকে সাই পল্লবী
ad728
ভারতরত্নপ্রাপ্ত কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে অভিনয় করেতে যাচ্ছেন সাই পল্লবী। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে এম এস সুব্বুলক্ষ্মী এক উজ্জ্বল নক্ষত্র। এমন এক ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তোলা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জই গ্রহণ করেছেন সাই পল্লবী। নাম চূড়ান্ত না হওয়া এই বায়োপিক পরিচালনা করবেন গৌতম তিন্নানুরি। 

দীর্ঘদিন ধরেই প্রকল্পটি নিয়ে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছিল। নির্মাতাদের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

নির্মাতাদের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে ঘোষণার আগেই সুব্বুলক্ষ্মীর চরিত্রের প্রস্তুতি শুরু করেছেন সাই পল্লবী। বরেণ্য এই কণ্ঠশিল্পীর জীবন, পরিবেশনা ভঙ্গি, শাস্ত্রীয় সংগীতের ধারা সব গভীরভাবে গবেষণা করছেন তিনি।

সাই পল্লবীর অভিনয়জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি চরিত্রের গভীরে প্রবেশ করতে ভালোবাসেন। বাণিজ্যিক সাফল্যের চেয়ে গল্প ও চরিত্রকে বেশি গুরুত্ব দেন। ফলে এম এস সুব্বুলক্ষ্মীর মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের চরিত্র তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায় হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কণ্ঠভঙ্গি, মুদ্রা, মঞ্চে উপস্থিতি। এসব সূক্ষ্ম বিষয় ফুটিয়ে তুলতে প্রয়োজন দীর্ঘ অনুশীলন।

অন্যদিকে বড় বাজেটের সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল নিয়েও নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। ছবিটির প্রথম কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্র ‘সুমতি’ তে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে সময় ও পারিশ্রমিকসংক্রান্ত জটিলতার কারণে সিকুয়েলে আর থাকছেন না দীপিকা।

আর সেখানে শোনা যাচ্ছে, সুমতির চরিত্রে এবার দেখা যেতে পারে সাই পল্লবীকে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবু যদি তা সত্যি হয়, তাহলে একদিকে যেমন থাকবে শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ, অন্যদিকে প্যান-ইন্ডিয়া প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হওয়ার সম্ভাবনা।

সব মিলিয়ে, সামনে ব্যস্ত ও সম্ভাবনাময় সময় অপেক্ষা করছে সাই পল্লবীর জন্য। এখন দেখার বিষয়। কিংবদন্তির জীবনকে পর্দায় কতটা সফলভাবে তুলে ধরতে পারেন তিনি, আর নতুন গুঞ্জনগুলো কতটা বাস্তবে রূপ নেয়। 



অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

ad300