নিজস্ব প্রতিবেদক: শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টা ১৫ মিনিট নাগাদ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্টিত হয়, আগে থেকেই সেখানে অন্তবর্তি সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদরে প্রায় সবাই উপস্থিত ছিলেন। এ ছাড়া হাদির জানাজায় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অখস্য শুভানার্থী,পরিবারসহ লাখ মানুষের ঢল। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলছেন, হাদি তুমি হারিয়ে যাবে না। কোনোদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজ্জায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, প্রিয় হাদি, আজকে আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। সেই ওয়াদা করতে এসেছি, শুধু আমরা না বাংলাদেশের সব মানুষ সেই ওয়াদা পূরণ করবে।
তিনি বলেন, আমরা তোমার যে মানবপ্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে ওঠা বসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সবাই প্রশংসা করছে, সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করেছি। এটা যেন সবসময় আমাদের মনে জাগ্রত থাকে, আমরা যেন সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন ভুলতে পারবে না। এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে থাকবে। সেই মন্ত্র— বড় মন্ত্র হয়ে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির। আমাদের শির কখনও নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো, আমাদের সব কাজে আমরা সেটা প্রমাণ করবো। আমরা দুনিয়ার কাছে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না।
ড. ইউনূস বলেন, প্রিয় হাদি তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। নির্বাচনে কীভাবে অংশ নিতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছো। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম।
এর আগে শনিবার দুপুরে হাদির লাশ হার্ট রিসার্চ ইউনস্টিটিউট থেকে এ্যাম্বুলেন্স করে দুপুর ২ টা নাগাদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। সেখানে আগে থেকে লাখ লাখ মানুষ জানাজায় উপস্থিত হন। হাদির বড় ভাই মাদ্রাসার প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক জানাজা পাড়ান। মানুষের ঢল মানিক মিয়া প্লাজা ছাড়িয়ে ফার্মগেট, ইন্দ্রিরা রোড, খামার বাড়ি, মিরপুর রোড পর্যন্ত ছাড়িয়ে পড়ে, শুধু একবার তার লাশ দেখতে পান সে আকাঙ্খায়। এদিকে আইন শৃঙ্খলা রক্ষার্থে ছিলেন ১ হাজার বডি অর্ন ক্যামেরাসহ ব্যাপক সংখ্যক বিজিবি, আনসার র্যাবসহ পুলিশের বিভিন্ন বাহিনীর সদস্যরা। ছিলেন ডিজিএফআই, এনএসআই, এসএস এফসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভারাক্রান্ত হৃদয়ে বলেন, হাদি তুমি কখনো হারিয়ে যাবে না, যত দিন বাংলঅদেশ থাকবে, এদেশের শিশু কিশোররা বলবে,‘বল বীর বলো উন্নত মম শির’। তুমি কখনো হারিয়ে যাবে না, তুমি দেশ থেকে স্বৈরতন্ত্র মুক্ত করেছ। দেশ যতদিন বেঁছে থাকবে তুমি মানুষর হৃদয়ে বেঁচে থাকবে। তোমাকে জাতি কখনো ভুলবে না, তুমি কখনো হারিয়ে যাবে না, হাদিরা হারিয়ে যায় না।
এর পরে জানাজা অনুষ্ঠিত হয় লাখ মানুষের অংশগ্রহনের মাধ্যমে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাধিস্থ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান বিন হাদির মরদেহ দাফনের করার জন্য নিয়ে যাওয়া হয়। হাদির লাশবাহি এম্বুলেন্স না বের হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ থেকে বের হতে দেয়া হয়নি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বেলা সাড়ে ১১টা থেকে কবর খননের কাজ শুরু হয়। সেখানে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রক্টরিয়াল দলের সদস্যরা।
কবর খননের কাজে যুক্ত আল-আমিন নামে একজন বলেন, হাদি ভাইয়ের কবর খোঁড়ার জন্য শহীদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে স্যারেরা ডাইকা আনছে। জীবনে অনেক কবর খুঁড়ছি। তার (হাদির) জন্য মনে অনেক কষ্ট লাগতাছে। উনিতো একজন দেশপ্রমিক আছিলো। সারা দেশের জন্য উনার মায়া আছিলো। আমাদের জন্য মায়া আছিলো।
হাদির নামাজে জানাজা পড়ানোর সময় তারবড় ভাই আবু বকর সিদ্দিকী কান্নায় ভেঙে পড়েন।
ময়নাতদন্তের জন্য ওসমান হাদির মরদেহ নেওয়া হলো সোহরাওয়ার্দী মেডিকেলে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।