| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাবা-মাকে হারানোর শোকই আমাকে বড় করেছে: শাহরুখ

  • প্রকাশের সময় : 11-12-2025 | 05:05 PM
বাবা-মাকে হারানোর শোকই আমাকে বড় করেছে: শাহরুখ
ad728
বাবা-মাকে হারানোর শোকই আমাকে বড় করেছে,দুবাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যোগ দিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খান এ কথা বলেন। যেখানে তিনি নিজের জীবনের এমন এক ঘটনা বলেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বলিউড জগতে পা রাখার আগেই জীবনে নেমে আসা সেই ভয়াবহ অভিজ্ঞতা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দুবাইতে তার নামে নামকরণ করা একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ। অনুষ্ঠানে তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খানও তার সঙ্গে যোগ দেন। ফারাহর সঙ্গে কথোপকথনের সময়েই অভিনেতা তার জীবনের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেন। শাহরুখ বলেন, আমার জীবন বদলে দেওয়ার মুহূর্তটি এসেছিল খুব অল্প বয়সে, যখন আমি আমার বাবা-মাকে হারাই। আমার মনে হয়েছিল, তারা আকাশের তারা হয়ে গেছেন, তারা আর আমাকে দেখতে পাবেন না।

অভিনেতা জানান, এই শোক তাকে কঠোর পরিশ্রমী করে তোলে  বড় মানুষ হওয়ার প্রেরণা জোগায়। তার কথায়, আল্লাহ খুবই দয়ালু। আমার জীবনে অনেক অপ্রত্যাশিত সাফল্য এসেছে। 

লন্ডনে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির জন্য আমার ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। আমি জাতীয় পুরস্কার জিতেছি। আর এখন দুবাইতে আমার নামে একটি টাওয়ার হচ্ছে, আমার একটি বাড়িও আছে।তিনি আরও বলেন, আমি কখনও ভাবিনি যে পৃথিবীতে এত বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে, যা আমার বাবা-মা জান্নাত থেকে দেখতে পাবেন। আমার জন্য, এটাই জীবন বদলে দেওয়ার মুহূর্ত।






আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা উপদেষ্টার

আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা উপদেষ্টার

ad300