| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সুন্দরবন থেকে ৭ জেলে অপহরণ, ‘ডন বাহিনীর’ মুক্তিপণ দাবি

  • প্রকাশের সময় : 08-12-2025 | 07:14 PM
সুন্দরবন থেকে ৭ জেলে অপহরণ, ‘ডন বাহিনীর’ মুক্তিপণ দাবি
ad728


নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন থেকে ৭ জেলে অপহরণ করেছে ‘ডন বাহিনী।বনদস্যুরা প্রত্যেক জেলের কাছে থেকে ৪০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে বলে জানান স্বজনরা। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর হাসখালী, চেলাকাটা ও হেতালবুনে খাল থেকে কাঁকড়া আহরণের সময় সাত জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে।

অপহরণের পর সোমবার (৮ ডিসেম্বর) বনদস্যু ‘ডন বাহিনীর’ পরিচয়ে মাথাপিছু ৪০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয় বলে জানান ভুক্তভোগীদের স্বজনরা।

সোমবার এ বিষয়ে সুন্দরবনের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, বনদস্যু ডন বাহিনী মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করেছে বলে জেলেদের কাছ থেকে শুনেছি। বনবিভাগের স্মার্ট পেট্রোল দলের সদস্যরা নিচে (সুন্দরবনের মধ্যে) রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), একই এলাকার আনারুল ইসলাম (২২), মজিবুল ইসলাম (৩৫), ইব্রাহিম হোসেন (৪৫), নাজমুল হোসেন (৩৪), আনোয়ার হোসেন (৩২) এবং শামীম হোসেন (৩৬)।

সুন্দরবন থেকে ফিরে আসা শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের ফজের আলী বলেন, ২ ডিসেম্বর কদমতলা বন অফিস থেকে বৈধভাবে পাস নিয়ে ওই সাত জেলে কাঁকড়া শিকার করতে সুন্দরবনে যান। গতকাল রবিবার ভোরে মালঞ্চ নদীসংলগ্ন হাঁসখালী, চেলাকাটা ও হেতালবুনে খালে কাঁকড়া শিকার করার সময় বনদস্যু ‘ডন বাহিনীর’ পরিচয়ে তিনটি নৌকায় আসা ১০ জন অস্ত্রধারী তাদের ঘিরে ফেলে।
পরে প্রতি নৌকা থেকে একজন করে উঠিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি জনপ্রতি ৪০ হাজার টাকা করে মুক্তিপণের দাবি করা হয়। এ সময় তারা একটি বিকাশ (০১৭৪১৮৮২৬৫৭) নম্বর দিয়ে সেখানে টাকা পাঠানোর নির্দেশ দেন।

আরেক জেলে সবুজ হোসেন বলেন, অপহৃত জেলেদের বাড়িতে খবর দেওয়ার জন্য তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের দাবি, সমিতি ও মহাজনের কাছ থেকে ঋণ করে তারা বনে গিয়েছিলেন। এখন মুক্তিপণ দিয়ে সহকর্মীদের ছাড়াতে হবে।

জেলেরা জানান, ২০১৮ সালে ‘ডন বাহিনী’ আত্মসমর্পণ করেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তারা আবার আগের মত সুন্দরবনে দস্যুতা শুরু করেছে। এ বাহিনী প্রধানের বাড়ি খুলনা হলেও তার দলে শ্যামনগর উপজেলার লোকজন আছেন।