| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ভারত খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে : মিশা সওদাগর

  • প্রকাশের সময় : 05-01-2026 | 03:49 PM
ভারত খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে : মিশা সওদাগর
ad728
আইপিএলে সুযোগ পেয়েও শেষ মুহূর্তে বাদ পড়া বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ঘিরে এবার ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন,মুস্তাফিজকে বাদ দিয়ে ভারত খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন। একি সাথে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়াও জানালেন এই অভিনেতা।

আইপিএলের আসরে শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সে মোটা অঙ্কের পারিশ্রমিকে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হয় তার। এই ঘটনাকে কেন্দ্র করে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। তার অভিমত, মুস্তাফিজকে বাদ দিয়ে খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে ভারত।

রবিবার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিশা সওদাগর মুস্তাফিজ ইস্যুতে ক্ষোভ উগরে দেন। অভিনয়ে আসার আগে নিজেও একজন খেলোয়াড় ছিলেন। সে স্মৃতি টেনে এনে তিনি বলেন, ক্রিকেট তার হৃদয়ের খুব কাছের একটি জায়গা দখল করে আছে। মিশা সওদাগরের জন্মদিনে নিজের কণ্ঠে উঠে এলো ক্রিকেটপ্রেম, জাতীয় সম্মান আর সংস্কৃতির নামে রাজনীতির বিরোধিতার জোরালো বার্তা।

মিশা সওদাগর বলেন, ‌মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। তাকে আদর করা যায়, সম্মান করা যায়। মাশরাফির পর এত লম্বা সময় ধরে, এত সমৃদ্ধ ক্যারিয়ার কোনো ফাস্ট বোলারের নেই। তার চোখেমুখে অহংকারের লেশমাত্র নেই। তার মতো প্লেয়ারের সঙ্গে এমনটা মানা যায় না।

তিনি আরও বলেন, এই ছেলেটা যেখানেই খেলতে যায়, সেখানেই ফল দেয়। মাঝখানে একটু খারাপ সময় গেছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এখন সে গ্লোবাল স্টার। শাহরুখ খানের দলে সুযোগ পাওয়া মানে শুধু ওর সম্মান না, আমাদের সবার সম্মান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা করে এই অভিনেতা বলেন, রাজনীতি বা উগ্র মানসিকতার কারণে যারা খেলাধুলা আর সংস্কৃতির ওপর প্রতিবন্ধকতা তৈরি করল, তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়া খুবই বাজে রুচির পরিচয়।

মিশার কণ্ঠে ছিল স্পষ্ট প্রতিবাদ। তার ভাষায়, যারা সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলে, তাদের সঙ্গে আমাদের কোনো আপস নেই। আমরা চাই বড় মনের মানুষ, যারা ধর্ম করবে, কর্ম করবে, বিশাল মানসিকতার সংস্কৃতি লালন করবে।

সবশেষে তিনি বলেন, মুস্তাফিজকে থামানো মানে শুধু বাংলাদেশ নয় এটা বিশ্ব ক্রিকেটের জন্যও এক নেতিবাচক বার্তা। এই মানসিকতার নিন্দা জানাই। মুস্তাফিজ ইস্যুতে মিশা সওদাগরের এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছে। অনেকেই তার কথায় একাত্মতা প্রকাশ করছেন। আবার কেউ কেউ খেলাধুলায় রাজনীতির মিশ্রণের বিরুদ্ধেও সরব হচ্ছেন।



প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

ad300