| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

রাজধানীর বাইকারদের জন্য সুখবর

রাজধানীর মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি নেওয়ার প্রক্রিয়ায় আসছে স্বস্তি। পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘ফুয়েল পাস’ কার্যক্রম এবার ঢাকার আরও ১৮টি ফিলিং স্টেশনে সম্প্রসারণ করেছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে পাম্পে জ্বালানি নিতে বাইকারদের ভোগান্তি কমবে এবং পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা আসবে।

  • প্রকাশের সময় : 18-04-2026 | 03:08 PM
রাজধানীর বাইকারদের জন্য সুখবর
ad728
রাজধানীর মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি নেওয়ার প্রক্রিয়ায় আসছে স্বস্তি। পরীক্ষামূলকভাবে চালু হওয়া ‘ফুয়েল পাস’ কার্যক্রম এবার ঢাকার আরও ১৮টি ফিলিং স্টেশনে সম্প্রসারণ করেছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে পাম্পে জ্বালানি নিতে বাইকারদের ভোগান্তি কমবে এবং পুরো প্রক্রিয়ায় শৃঙ্খলা আসবে।

নতুন করে যেসব ফিলিং স্টেশনে এই কার্যক্রম চালু হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে শ্যামলীর করিম অ্যান্ড সন্স, মিরপুর ১ এর ইস্টার্ন এন্টারপ্রাইজ, উত্তরার গাজীপুর ট্রেডার্স, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সাত্তার অ্যান্ড কোম্পানি, মিরপুর ১০ এর রহমান ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের করিম অ্যান্ড ব্রাদার্স, মহাখালীর রশিদ ফিলিং স্টেশন, বিআরবি ফিলিং স্টেশন, বাড্ডার সেবা ফিলিং স্টেশন, মিরপুরের হামিদ ফিলিং স্টেশন, কাজীপাড়ার সুমাইয়া ফিলিং স্টেশন।

এর আগে গত ১৩ এপ্রিল রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ফুয়েল পাস ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এসব পাম্পের মধ্যে ছিল তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা, তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

জ্বালানি বিভাগ জানায়, কিউআর কোড ভিত্তিক এই অ্যাপটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য এটি চালু করা হলেও সফল হলে পর্যায়ক্রমে সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার পাশাপাশি পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের



এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

ad300