ভালোবাসা দিবসে প্রিয়জনের দেওয়া রঙিন ফুলগুলো স্মৃতির পাতায় সতেজ রাখতে চান সবাই। কিন্তু সঠিক যত্নের অভাবে অল্প দিনেই ফুল শুকিয়ে যায়। কয়েকটি সহজ কৌশল যেমন—নিয়মিত পানি বদলানো, সঠিক কোণে ডাঁটা কাটা এবং সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখার মাধ্যমে গোলাপ, অর্কিড বা জারবেরার মতো ফুলগুলোকে দীর্ঘদিন সজীব রাখা সম্ভব। এমনকি ফুল শুকিয়ে গেলেও তা ‘ড্রাই ফ্লাওয়ার’ হিসেবে সংরক্ষণ করা যায়।
ভিন্ন ভিন্ন ফুলের সতেজতা ধরে রাখতে যত্নের ধরনেও আনতে হয় পরিবর্তন। নিচে কিছু কার্যকর টিপস দেওয়া হলো:
• গোলাপ: ফুলদানিতে প্রতিদিন পরিষ্কার পানি বদলে দিন। গোলাপের ডাঁটার নিচের অংশ ৪৫ ডিগ্রি কোণে কাটলে তা বেশি পানি শোষণ করতে পারে। সরাসরি রোদে না রেখে ঠান্ডা জায়গায় রাখলে গোলাপ ৫-৭ দিন ভালো থাকে।
• অর্কিড ও জারবেরা: অর্কিড অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই অল্প পানিতে রাখুন। অন্যদিকে, জারবেরার ডাঁটা নরম হওয়ায় বেশি পানিতে পচে যেতে পারে। প্রতিদিন পানি বদলানো এবং ডাঁটার নিচের অংশ অল্প ছেঁটে দেওয়া জরুরি।
• কার্নেশন: ঠান্ডা পরিবেশে এই ফুল প্রায় ৮-১০ দিন ভালো থাকে। তবে রাখার আগে শুকনো পাতাগুলো ছেঁটে ফেলা ভালো।
• ড্রাই ফ্লাওয়ার পদ্ধতি: ফুল শুকিয়ে যেতে শুরু করলে ফেলে না দিয়ে সেগুলো উল্টো করে ঝুলিয়ে রাখুন। বিশেষ করে গোলাপ ও ল্যাভেন্ডার এভাবে শুকিয়ে চমৎকার ‘ড্রাই ফ্লাওয়ার’ হিসেবে দীর্ঘদিন সংগ্রহে রাখা যায়।