| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মারা গেলেন কণ্ঠশিল্পী হুমানে সাগর

  • প্রকাশের সময় : 18-11-2025 | 03:13 PM
মারা গেলেন কণ্ঠশিল্পী হুমানে সাগর
ad728
ভারতের ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী হুমানে সাগর মারা গেছেন। মাত্র ৩৫ বছরেই তার জীবনপ্রদীপ নিভে গেল।

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ওড়িশার ভুবনেশ্বর এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

নিউমোনিয়া, লিভার সমস্যাসহ একাধিক জটিলতা নিয়ে তিনদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক। তার মৃত্যুর খবর নিশ্চিত করে চিকিৎসকরা জানান, লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে পৃথিবী ছেড়ে চলে গেছেন হুমানে সাগর। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জনপ্রিয় প্লেব্যাক গায়ক হুমানে সাগরের মৃত্যুর খবরে আমি মর্মাহত। তার অকালমৃত্যু আমাদের সংগীত ও সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। আমি তার পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং পাশে আছি।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ১৪ নভেম্বর প্রচণ্ড অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হুমানে সাগর। বাইল্যাটারাল নিউমোনিয়া, অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম- একাধিক অসুখে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিটি রোগই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাই বিভিন্ন ওষুধেও কাজ হয়নি।

ওড়িশার তিতিলাগড়ের এক সংগীত পরিবারে জন্ম হুমানে সাগরের। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার টান। ওড়িশার জনপ্রিয় ট্যালেন্ট হান্ট টিভি শো থেকে সংগীত দুনিয়ায় আত্মপ্রকাশ । ২০১৫ সালে প্রথমবার প্লেব্যাকের সুযোগ পেয়ে শুরু হয়েছিল সংগীত পথের যাত্রা। কিন্তু কে জানত এতো অল্প সময়ে ওপারে চলে যেতে হবে তার।




বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ad300