| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নির্বাচন এবার জাতি পুনর্গঠনের: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন কেবল জনপ্রতিনিধি বাছাই নয়, বরং এটি হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়া এবং জাতি পুনর্গঠনের লড়াই। শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি উত্তরবঙ্গকে শিল্পাঞ্চলে রূপান্তর, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু এবং কৃষি ও নারীদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন। তারেক রহমান উত্তরবঙ্গের চার জেলা—ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্প সমৃদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেন।

  • প্রকাশের সময় : 07-02-2026 | 08:39 PM
নির্বাচন এবার জাতি পুনর্গঠনের: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান
ad728
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন কেবল জনপ্রতিনিধি বাছাই নয়, বরং এটি হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়া এবং জাতি পুনর্গঠনের লড়াই। 

শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি উত্তরবঙ্গকে শিল্পাঞ্চলে রূপান্তর, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু এবং কৃষি ও নারীদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান উত্তরবঙ্গের চার জেলা—ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্প সমৃদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালু করা হবে। এছাড়া এই অঞ্চলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হিমাগার এবং চিনিকল ও তাঁত শিল্প পুনরুজ্জীবিত করার আশ্বাস দেন তিনি।
কৃষকদের সুবিধার্থে ‘কৃষি কার্ড’ প্রবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সহজেই ঋণ পাওয়া যাবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি।

নারীদের স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। তিনি মনে করিয়ে দেন, বেগম খালেদা জিয়া বিনামূল্যে নারী শিক্ষার সূচনা করেছিলেন এবং বিএনপি সেই ধারা বজায় রেখে নারীদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেবে।

২০২৪-এর গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "৭১ বা ২৪-এ আমরা কে হিন্দু, কে মুসলিম তা দেখিনি। হাজার বছর ধরে আমরা যেভাবে শান্তিতে বাস করেছি, ভবিষ্যতেও ধর্ম দিয়ে নয় বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মানুষের বিচার করা হবে।" তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।




জামিনে মুক্তি পাওয়া আ,লীগ নেতারা অপরাধে জড়ালে কঠোর ব্যাবস্

জামিনে মুক্তি পাওয়া আ,লীগ নেতারা অপরাধে জড়ালে কঠোর ব্যাবস্

ad300