| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসি চাইলেন বিজেপি নেতা

  • প্রকাশের সময় : 16-01-2026 | 06:05 PM
সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসি চাইলেন বিজেপি নেতা
ad728
আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কট্টরপন্থী নেতাদের রোষানলে পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। মুস্তাফিজ ইস্যুতে তাকে লক্ষ্য করে ‘গাদ্দার’ ও ‘দেশদ্রোহী’র মতো আক্রমণাত্মক বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যার যেভাবে খুশি বলিউড কিংকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও গালমন্দ করছেন। 

এমন পরিস্থিতিতে শাহরুখ খানের ফাঁসি চেয়ে বসলেন বিজেপি নেতা ঠাকুর রঘুরাজ সিং। তবে এখানে আরও একটি বিতর্কের বিষয় হলো, বক্তব্যে শাহরুখ খানের পরিবর্তে সালমান খানের ফাঁসি চেয়ে বসেন সেই নেতা। সম্প্রতি এক বক্তব্যে ঠাকুর রঘুরাজ সিং ক্ষোভ ঝেড়ে বলেন, সালমানের সব ভালোবাসা পাকিস্তানের প্রতি। তাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হোক। ও একটা দেশদ্রোহী, ওকে ফাঁসিতে ঝোলানো উচিত।

শাহরুখের জায়গায় চেন্নাই মুস্তাফিজকে কিনলে কি ধোনিকেও ‘গাদ্দার’ বলা হতো?
এরপর মন্তব্যটি ভাইরাল হলে চাপের মুখে পড়েন ওই নেতা। এরপর দাবি করেন, তিনি আসলে শাহরুখ খানের সমালোচনা করতে চেয়েছিলেন, ভুলবশত সালমানের নাম নিয়েছেন।

এ নিয়ে বিতর্ক বাড়ায় রঘুরাজ সিং বলেন, আসলে পাকিস্তান কোনো সমস্যায় পড়লে ওর (শাহরুখ) দরদ উতলে ওঠে। সেখানে টাকা-পয়সাও দান করেন শাহরুখ। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নীরব। আমি মূলত শাহরুখের নাম নিতে চেয়েছিলাম, ভুলবশত সালমানের নাম মুখ দিয়ে বেরিয়ে গেছে।

এর আগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন। এবার সেই বিতর্কিত তালিকায় নাম জুড়ল রঘুরাজ সিংয়ের। তবে কটাক্ষের চেয়েও বেশি আলোচনায় এসেছে নামের ভুল, যা তাঁকে নিজেই বিতর্কের কেন্দ্রে টেনে এনেছে।




সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখী হোন

সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখী হোন

ad300