| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

পাখির মাধ্যমে আমাদের প্রেমের শুরু : প্রিয়াঙ্কা

  • প্রকাশের সময় : 18-12-2025 | 11:50 PM
পাখির মাধ্যমে আমাদের প্রেমের শুরু : প্রিয়াঙ্কা
ad728
পাখির মাধ্যমে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে তার আলাপ শুরু হয়েছিল বলে জানিয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শো-টির একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, যেখানে নিকের সঙ্গে তার পরিচয়ের মজার স্মৃতি শেয়ার করেছেন তিনি।

বলিউড থেকে হলিউড সবখানেই আলোচনা আর চর্চার কেন্দ্রে থাকেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। তাদের প্রেম থেকে সংসার, ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে অনেকেরই কৌতূহল ছিল, সুদূর মার্কিন মুলুকের এই সংগীতশিল্পীর প্রেমে কীভাবে মজেছিলেন আমাদের বলিউডের প্রিয়াঙ্কা? সেই বহু প্রতীক্ষিত রহস্যের জট খুললেন অভিনেত্রী নিজেই।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে পা রেখেই কপিল শর্মার শারীরিক পরিবর্তন ও ফিটনেস দেখে অবাক হয়ে যান প্রিয়াঙ্কা। হাসতে হাসতে তিনি প্রশ্ন করেন, ‘তুমি এতোটা ফিট হলে কী করে?’ রসিকতায় পটু কপিলও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি পাল্টা উত্তরে জানান, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কারণেই তাঁর এই গ্ল্যামার ও ফিটনেস।

আড্ডার এক পর্যায়ে কপিল প্রিয়াঙ্কাকে সরাসরি জিজ্ঞেস করেন, নিক জোনাসের সঙ্গে তার প্রথম যোগাযোগ কীভাবে হয়েছিল? অনুরাগীদের দীর্ঘদিনের এই প্রশ্নটি করতে গিয়ে কপিল মজা করে জানতে চান, আপনি কি চিঠির সেই পুরনো যুগে ফিরে পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?

জবাবে প্রিয়াঙ্কা হেসে বলেন, পায়রা নয়, তবে টুইটারের পাখির (বর্তমান এক্স) মাধ্যমেই আমাদের আলাপ শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়া টুইটারেই যে তাদের সম্পর্কের সূত্রপাত, তা পরিষ্কার করে দিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার উত্তর শুনে কপিল নিজের ভাগ্যকে দোষারোপ করে মজা করে বলেন, আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!




সর্বশেষ সংবাদ
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্র

বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্র

ad300