| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন পেট্রলের আগুনে দগ্ধ

  • প্রকাশের সময় : 01-12-2025 | 01:01 AM
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন পেট্রলের আগুনে দগ্ধ
ad728
সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস, বাস্তব ও অবাস্তব কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। দুই দিন আগে আগুন নিয়ে কনটেন্ট তৈরি করার সময় তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আল-আমিন আগুন পোহাতে পোহাতে গোসলের কনটেন্ট রেকর্ড করছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে গোসলের দৃশ্য ধারণ করার চেষ্টা করেন। নির্ধারিত পরিমাণের বেশি পেট্রল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়।

প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানিয়েছেন, চিকিৎসকরা তার জীবন রক্ষায় চেষ্টা করছেন।

আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকে তার সুস্থতার জন্য দোয়া করছেন।



নাম পরিবর্তন করে র‌্যাবের নতুন নাম হবে এসআইএফ

নাম পরিবর্তন করে র‌্যাবের নতুন নাম হবে এসআইএফ

ad300