| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সিঙ্গাপুরে আরিয়ানাকে জড়িয়ে ধরে ৯ দিনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : 18-11-2025 | 03:49 PM
সিঙ্গাপুরে আরিয়ানাকে জড়িয়ে ধরে ৯ দিনের কারাদণ্ড
ad728
সিঙ্গাপুরে হলিউড তারকা আরিয়ানা গ্রান্ডের একটি চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে নিরাপত্তাবেষ্টনী টপকে তাঁকে জোর করে জড়িয়ে ধরার ঘটনায় জনসন ওয়েন নামে এক অস্ট্রেলীয় তরুণকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) 'উইকড: ফর গুড' চলচ্চিত্রের উদ্বোধনীতে ২৬ বছর বয়সী ওই তরুণ এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। জনপরিসরে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তিনি দোষ স্বীকার করেছেন। অনলাইনে জনপ্রিয়তা লাভের জন্য ওয়েন এর আগেও বিভিন্ন কনসার্ট ও খেলায় এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গত বৃহস্পতিবার উদ্বোধনী প্রদর্শনী চলাকালে জনসন ওয়েন লাফ দিয়ে নিরাপত্তাবেষ্টনী পার হয়ে দৌড়ে আরিয়ানা গ্রান্ডের দিকে চলে যান। ভিডিওতে দেখা যায়, তিনি গ্রান্ডের পাশে দাঁড়িয়ে তাঁর কাঁধে হাত রাখেন, যা দেখে তারকাটিকে ভীত মনে হয়। সহ-অভিনেত্রী সিনথিয়া এরিভোর সহায়তায় এবং পরে নিরাপত্তারক্ষীরা ওয়েনকে সেখান থেকে সরিয়ে দেন। আদালতে জানা যায়, তিনি দ্বিতীয়বারও নিরাপত্তা বেষ্টনী পেরোনোর চেষ্টা করেন।

ওয়েন ঘটনার পর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একাধিক ভিডিও পোস্ট করেন। তবে পরের দিনই সিঙ্গাপুর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কৌঁসুলিরা আদালতে অভিযোগ করেন, ওয়েন ইচ্ছে করেই তারকাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং অনলাইনে মনোযোগ আকর্ষণের জন্য সেগুলো প্রকাশ করেন।

অনেকে মন্তব্য করেছেন, ওয়েনের এমন আচরণের কারণে গ্রান্ডে নতুন করে ভয় পেয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালের এক আত্মঘাতী বোমা হামলায় প্রাণে বেঁচে যাওয়া গ্রান্ডে বিভিন্ন সময়ে বলেছেন যে সেই ভয়াবহ স্মৃতি তাঁকে এখনো মানসিকভাবে বিপর্যস্ত করে।



বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে ১৬ দেশ, পাঠাচ্ছে ৫৭ পর্যবেক্

বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে ১৬ দেশ, পাঠাচ্ছে ৫৭ পর্যবেক্

ad300