দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। বরাবরের মতো ফের রঙিন শাড়িতে ধরা দিলেন এই অভিনেত্রী। নতুন অবতারে ফুটে উঠল তার অনন্য এক সৌন্দর্য যা ভক্তদের মনে ঝড় তুলেছে।
রবিবার (১৯ অক্টোবর ) সকালে ফেসবুকে জয়ার পোস্ট করা তিনটি ছবিই ছিল যথেষ্ট। দেখা যায়, হলুদ রাঙা শাড়িতে অভিনেত্রীকে সঙ্গে কালো রঙের ছাপার মিশ্রন। কখনো হাস্যোজ্জ্বল, কখনো বা শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।
এক ভক্ত তো রীতিমতো সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন বলেন সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন। কেউ আবার লিখেছেন, রঙিন শাড়িতে রূপের মায়া কেউ আবার ভালোবাসার ইমোজিতে জানিয়েছেন মুগ্ধতা।
জয়ার শাড়িপ্রেম নতুন নয়। এর কিছুদিন আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন। তবে, ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সব সময়ই আলোচনায় থাকে। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনায়ও বারবার নিজেকে সেরা প্রমাণ করছেন তিনি।