| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পর্তুগালে শুরু বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন 'ওয়েব সামিট'

  • প্রকাশের সময় : 11-11-2025 | 03:59 PM
পর্তুগালে শুরু বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন 'ওয়েব সামিট'
ad728
বিশ্বের প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগের সবচেয়ে বড় আসর 'ওয়েব সামিট‘ গত সোমবার (১০ নভেম্বর) পর্তুগালের লিসবনে শুরু হয়েছে। এই সম্মেলনে ৭০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী, ২৫০০ স্টার্টআপ এবং ১০০০ এর বেশি বিনিয়োগকারী যোগ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রাভ চীনের প্রযুক্তিগত উত্থান এবং উদ্ভাবনের কেন্দ্র ইউরোপের পূর্বাঞ্চলে সরে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন।

প্রযুক্তি জগতের অন্যতম বৃহৎ মিলনমেলা 'ওয়েব সামিট' লিসবনে শুরু হয়েছে। প্রযুক্তি, উদ্ভাবন এবং নতুন ব্যবসায়িক সুযোগের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলনে এসেছেন হাজার হাজার প্রতিনিধি। সম্মেলনে মূল বক্তা হিসেবে টেসলার ইলন মাস্ক, ওপেন এআই’র স্যাম অল্টম্যান এবং বিশ্বখ্যাত কনটেন্ট ক্রিয়েটর খাবি ল্যামের মতো ব্যক্তিত্বরা অংশ নেবেন।

ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রাভ উদ্বোধনী ভাষণে পশ্চিমা প্রযুক্তির শ্রেষ্ঠত্বের অবসান ঘোষণা করেন। তিনি বলেন, বর্তমানে চীন রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে দ্রুত নেতৃত্ব দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ইউরোপের মধ্যে পোল্যান্ড এখন নতুন স্টার্টআপ তৈরির ক্ষেত্রে উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে।

লিসবন সিটি করপোরেশনের প্রেসিডেন্ট কার্লোস মোয়েদা জানান, লিসবনে ইতোমধ্যেই ১৬টি ইউনিকর্ন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সম্মেলনের সপ্তাহেই ১৭তম ইউনিকর্ন ঘোষণা করা হবে। তাঁর মতে, লিসবন এখন প্রযুক্তি, সংস্কৃতি, শিল্প ও সামাজিক ন্যায়বিচার— সবকিছুর সমন্বয়ে এক নতুন উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

পর্তুগালের রাষ্ট্র সংস্কার বিষয়ক মন্ত্রী গনসালো মাতিয়াস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভবিষ্যতের বিষয় নয়, এটি এখনই অর্থনীতির চালিকাশক্তি। তিনি নিশ্চিত করেন, সরকার দেশের জন্য ডাটা সেন্টার ও নিজস্ব ক্লাউড পরিকাঠামো নির্মাণ করছে এবং শিশুদের জন্য ডিজিটাল টিউটর ব্যবস্থা চালু করছে।



শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

ad300