| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আরব আমিরাতে বন্দী ২৪ জন ‘জুলাই যোদ্ধা’র মুক্তি

  • প্রকাশের সময় : 29-11-2025 | 11:23 PM
আরব আমিরাতে বন্দী ২৪ জন ‘জুলাই যোদ্ধা’র মুক্তি
ad728
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এই সভায় 'বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হলো এবং বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানে অনুমোদনের প্রয়োজন হবে না। 

এছাড়া, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে বন্দী থাকা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অবশিষ্ট ২৪ জন অচিরেই মুক্তি পাচ্ছেন এবং তাঁরা দু-তিন দিনের মধ্যেই দেশে ফিরবেন।

উপদেষ্টা পরিষদের বিশেষ এই সভায় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন, যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

'বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ, ২০২৫'-এর সংশোধনের মাধ্যমে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের প্রক্রিয়া সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের জন্য আর সরকারের অনুমোদনের প্রয়োজন হবে না। এই উদ্যোগ আইনটিকে আরও অংশীজনবান্ধব করেছে।

সভায় 'পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া উত্থাপন করা হয়। তবে উপদেষ্টা পরিষদ এটিকে আরও বিস্তারিত ও সংশোধিত আকারে পরবর্তী সভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছে।

এছাড়া, প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল পরিষদকে নিশ্চিত করেন যে, আরব আমিরাতে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে তাঁরা বিভিন্ন সময়ে আটক ছিলেন। তাঁদের দেশে ফেরার প্রক্রিয়া দু-তিন দিনের মধ্যেই সম্পন্ন হবে।




শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

ad300