| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম

  • প্রকাশের সময় : 02-03-2026 | 04:01 PM
ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম
ad728
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর এবার হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাঈম কাশেমকে হত্যার টার্গেট করেছে ইসরায়েল। 

সোমবার (২ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সরাসরি তাকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার সকালে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যেই সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ জানান, নাঈম কাশেম এখন তাদের প্রধান লক্ষ্যবস্তু। তিনি স্পষ্ট করেছেন যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি নিজে সেনাবাহিনীকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, খামেনি নিহতের পর হিজবুল্লাহ প্রধানকে লক্ষ্যবস্তু করার এই ঘোষণা ওই অঞ্চলে যুদ্ধের দাবানল আরও বাড়িয়ে দিতে পারে। ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে এই হুমকির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





জুলাই গণহত্যার বিচার এ সরকারের আমলেই: আসিফ নজরুল

জুলাই গণহত্যার বিচার এ সরকারের আমলেই: আসিফ নজরুল

ad300