| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এপস্টেইন নথি কেলেঙ্কারি: ক্লিনটন দম্পতিকে হোয়াইট হাউসে তলব

  • প্রকাশের সময় : 03-02-2026 | 04:08 PM
এপস্টেইন নথি কেলেঙ্কারি: ক্লিনটন দম্পতিকে হোয়াইট হাউসে তলব
ad728
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের পর্নোগ্রাফি ও যৌন নিপীড়ন সংক্রান্ত নথিতে নাম আসায় বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এই ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হোয়াইট হাউসে তলব করা হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিল ক্লিনটনের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ক্লিনটন দম্পতি সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। ডেমোক্র্যাটদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।
মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের হাজার হাজার পৃষ্ঠার গোপন নথি গত ৩০ জানুয়ারি প্রকাশিত হয়। এসব নথিতে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে ক্লিনটন দম্পতির নামও উঠে আসে। এই ঘটনার তদন্ত করছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস রুল কমিটি’। প্রথমে তাদের পার্লামেন্টে ডাকার কথা থাকলেও পরে ভেন্যু পরিবর্তন করে হোয়াইট হাউসে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা জানিয়েছেন, ক্লিনটন দম্পতি তদন্ত কমিটিকে সহযোগিতা করবেন। তারা এমন একটি নজির স্থাপন করতে চান যা সবার জন্য প্রযোজ্য হবে। তবে ক্লিনটন দম্পতি শুরু থেকেই দাবি করে আসছেন, এপস্টেইনের যৌন অপরাধ সম্পর্কে তারা কিছুই জানতেন না এবং দুই দশক আগেই তার সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করেছেন।

এই তলবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির দাবি, প্রকাশিত নথিতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকলেও তাকে তলব করা হয়নি। তারা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন এপস্টেইন নথিকে বিরোধী দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। উল্লেখ্য, ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিনটনই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি কোনো তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন।




যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

ad300