| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

বাংলা সিনেমায় নেপালি অভিনেতা

  • প্রকাশের সময় : 10-01-2026 | 04:05 PM
বাংলা সিনেমায় নেপালি অভিনেতা
ad728
উপকূলের মানুষের জীবনসংগ্রাম ও নিত্যদিনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘হাঙর’। ছবিটি পরিচালনা করেছেন তন্ময় সূর্য। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। এই চলচ্চিত্রের মাধ্যমেই বাংলাদেশি সিনেমায় তার অভিনয় অভিষেক ঘটছে।

২০১৩ সালে ‘উমা’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন প্রমোদ। এরপর একে একে তিনি অভিনয় করেছেন দুই ডজনেরও বেশি নেপালি চলচ্চিত্রে। নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে নেতিবাচক চরিত্রে তার অভিনয় দর্শকের আলাদা করে নজর কেড়ে নেয়। বর্তমানে নেপালি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও আলোচিত ভিলেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে হোয়াইট সান, গ্যাংস্টার ব্লুজ, চিত্রা, অদৃশ্য, পিতাম্বর এবং অগস্ত্য চ্যাপ্টার ১।

বাংলা সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে প্রমোদ জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করে খুবই ভালো লেগেছে তার। ভবিষ্যতে নেপালের পাশাপাশি ঢালিউডেও নিয়মিত হতে চান তিনি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘হাঙর’র ফার্স্ট লুক টিজার। এতে অ্যাকশন অবতারে পাওয়া গেল প্রমোদকে।‘হাঙর’র গল্প প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘উপকূলের মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে। ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে পড়ে অনেক সময়। না চাইতেও অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষদের গল্পই দেখা যাবে হাঙর সিনেমায়।

নেপালি অভিনেতাকে নেওয়া প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, চার-পাঁচ বছর আগে নেপালে একটি কাজে গিয়েছিলাম। সে সময় শুটিং সেটে প্রমোদ এসেছিলেন। তাকে দেখে মনে হয়েছিল, হাঙর গল্পে এমন কাউকে হলে মানাবে। তাকে অভিনয়ের প্রস্তাব দিই। গল্প শোনার পর তিনি রাজি হন। এরপর তিনি বাংলা শেখার জন্য সময় নেন। আমাদেরও পুরো কাজ গুছিয়ে আনতে কিছু সময় লাগে। অবশেষে গত বছর আমরা হাঙর সিনেমার শুটিং করি।

নির্মাতা জানান, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা করছেন তিনি। ‘হাঙর’ সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল, মাহফুজ মুন্না প্রমুখ। নির্মাণের পাশাপাশি ‘হাঙর’র চিত্রনাট্যও লিখেছেন তন্ময় সূর্য। এটি নির্মিত হয়েছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।



সর্বশেষ সংবাদ
নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট

নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা, নৌ ও বিমানবাহিনী : স্বরাষ্ট

ad300