| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক

  • প্রকাশের সময় : 30-12-2025 | 09:31 PM
খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক
ad728


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং কূটনৈতিক মিশনগুলো।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীনের সঙ্গে সঙে দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শোকবার্তা আসে। সেসব বার্তায় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে তার ভূমিকার কথা তুলে ধরা হয়।


** ভারত

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোকবার্তায় তিনি বলেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”এক এক্স পোস্টে মোদী বলেন, “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তার পরিবারকে দান করেন।”

এক দশক আগে ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে তিনি লিখেছেন, “২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তার ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে। তার আত্মার শান্তি কামনা করি।”

ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এক এক্স পোস্টে শোক প্রকাশ করে বলেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মর্মাহত। জনপরিসরে দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশের রাজনৈতিক যাত্রায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।”

খালেদা জিয়ার পরিবার, তার কর্মী-সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমাবেদনা জানিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা।

শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক এক্স পোস্টে তিনি বলেছেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।”

**পাকিস্তান

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রেসিডেন্ট জারদারির দপ্তরের এক এক্স পোস্টে বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীরভাবে শোকাহত। তিনি তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। জারদারি বলেন, “খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। আল্লাহ তার আত্মাকে শান্তি দিন।”

আলাদা শোক বার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে তার যে অবদান তা স্মরণীয় হয়ে থাকবে।”

খালেদা জিয়া পাকিস্তানের নিবেদিত বন্ধু ছিলেন মন্তব্য করে তিনি বলেন, “এই শোকের মুহূর্তে আমার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এই কঠিন সময়ে আমাদের ভাবনা ও প্রার্থনা তার পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার আত্মাকে শান্তি দান করুন। আমিন!”

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আন্তরিক সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দান করুন।”

*** চীন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনের প্রধানমন্ত্রী মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে একটি শোকবার্তা পাঠিয়েছেন। শোক জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে চিঠি পাঠিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। আর ঢাকায় চীনা রাষ্ট্রদূত শোকবার্তা পাঠিয়েছেন খালেদার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।

শোকবার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে আমি গভীরভাবে মর্মাহত। চীন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকার এবং খালেদা জিয়ার পরিবারকে গভীর শোক ও আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরনো বন্ধু।
দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে লি চিয়াং বলেন, “চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে মূল্য দেয় চীন; পাশাপাশি চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে গুরুত্ব আরোপ করে। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের অব্যাহতভাবে এগিয়ে নিতে এবং দুদেশের জনগণের কল্যাণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।

*** জাপান
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার দেশ ‘গভীরভাবে শোকাহত’। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানিত চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার, বিএনপির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে বেগম জিয়া দুইবার জাপান সফর করেন, যা আমাদের দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার নিষ্ঠাবান প্রচেষ্টা ও উল্লেখযোগ্য অর্জনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

*** যুক্তরাষ্ট্র
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক শোকবার্তায় বলেছে, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে যুক্তরাষ্ট্র গভীর শোক জানাচ্ছে। দেশের আধুনিক ইতিহাস নির্মাণে খালেদা জিয়া কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। আর বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে সক্রিয় নেতৃত্বে ছিলেন তিনি।”

*** যুক্তরাজ্য

যুক্তরাজ্য হাই কমিশন এক শোকবার্তায় বলেছে, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ের কথা জেনে আমরা গভীরভাবে মর্মাহত। কষ্টের এই সময়ে তার পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শোক জানাচ্ছি আমরা।”

***জার্মানি
ঢাকায় জার্মান দূতাবাস এক শোকবার্তায় বলেছে, “বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকারপ্রধান, সাবেক ফার্স্ট লেডি এবং দীর্ঘদিনের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মান দূতাবাস গভীর সমবেদনা জানাচ্ছে। দীর্ঘ জনজীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৪ সালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োশকা ফিশারের ঢাকা সফর এবং ২০১১ সালে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের রাষ্ট্রীয় সফরের সময় তার সঙ্গে বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে জার্মানির সঙ্গে তার সম্পৃক্ততা স্মরণ করছে জার্মানি।”দূতাবাস বলছে, “এই শোকের মুহূর্তে জার্মানি জাতীয় জীবনে তার অবদানকে সম্মান জানাচ্ছে এবং তার পরিবার, দল ও বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।

***ইউরোপীয় ইউনিয়ন

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এক বিবৃতিতে বলেছে, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি।”

***রাশিয়া

রুশ দূতাবাসও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে। এক শোকবার্তায় বলা হয়েছে, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যৃর কথা জেনে ঢাকায় রুশ দূতাবাস গভীরভাবে মর্মাহত।”

***ফ্রান্স

ঢাকায় ফরাসি দূতাবাসও খালেদা জিয়ার পরিবার ও অনুসারীদের প্রতি সমবেদনা জানিয়েছে। এক শোকবার্তায় বলা হয়েছে, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরাসি দূতাবাস গভীর সমবেদনা প্রকাশ করছে। তিনি বাংলাদেশের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই শোকের সময়ে ফ্রান্স তার পরিবার, দল ও বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।”

***কানাডা

বাংলাদেশে কানাডার হাই কমিশন এক বার্তায় বলেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোকাহত।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কানাডা তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। এই কঠিন সময়ে তার পরিবার যেন শক্তি ও সান্ত্বনা খুঁজে পাক, এই কামনা করছে কানাডা।”

***অস্ট্রেলিয়া

বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাই কমিশন এক শোকবার্তায় বলেছে, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের হৃদয় বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।”

***ইরান

ঢাকায় ইরানি দূতাবাসও প্রয়াত খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।