| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে ভূমিকম্পে কেপে ওঠে ফিলিপাইন। এতে ‘ধ্বংসাত্মক সুনামি’র সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ফিলিপাইনের ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) সতর্ক করেছে, উপকূলে উচ্চ ঢেউ আছড়ে পড়তে পারে। স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে এবং উপসাগর এবং প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ হতে পারে।

  • প্রকাশের সময় : 10-10-2025 | 09:43 PM
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ad728
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে ভূমিকম্পে কেপে ওঠে ফিলিপাইন। এতে ‘ধ্বংসাত্মক সুনামি’র সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ফিলিপাইনের ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) সতর্ক করেছে, উপকূলে উচ্চ ঢেউ আছড়ে পড়তে পারে। স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে এবং উপসাগর এবং প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ হতে পারে।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে এবং তা কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে।

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিভলকস। একই সঙ্গে নৌযান মালিকদের নৌকা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখতে ও যারা ইতোমধ্যে সমুদ্রে অবস্থান করছেন, তাদের উপকূলে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত হতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু উপকূলে এক মিটার পর্যন্ত ঢেউ পৌঁছাতে পারে।

এদিকে, ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র থেকে এই অঞ্চলগুলো ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।

দুই দেশের কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পে প্রায় ৬০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে।



ব্যাংক খাতে পরিবারতন্ত্র ও অনিয়মে পাচার হয়েছে ২৫ বিলিয়ন ডলার

ব্যাংক খাতে পরিবারতন্ত্র ও অনিয়মে পাচার হয়েছে ২৫ বিলিয়ন ডলার

ad300