| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গণমাধ্যমে আগুন: নিন্দায় ফ্রান্স ও জার্মানি

  • প্রকাশের সময় : 23-12-2025 | 07:21 PM
গণমাধ্যমে আগুন: নিন্দায় ফ্রান্স ও জার্মানি মঙ্গলবার অগ্নিদগ্ধ প্রথম আলো কার্যালয়ে আসেন জার্মানির রাষ্ট্রদূত আনিয়া কার্স্টেন এবং ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে
ad728


নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী হামলায় আক্রান্ত গণমাধ্যম-প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতি সংহতি জানালেন বাংলাদেশস্থ জার্মানি ও ফ্রান্সের দুই রাষ্ট্রদূত। গণমাধ্যমের ওপর আক্রমণে উদ্বেগ জানিয়ে স্বাধীন ও উন্মুক্ত তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানালেন তাঁরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে প্রথম আলো কার্যালয়ে আসেন জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আনিয়া কার্স্টেন এবং ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে । তারা গত বৃহস্পতিবারের হামলায় জ্বালিয়ে দেওয়া প্রথম আলো কার্যালয় ঘুরে দেখেন। সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দুই দেশের রাষ্ট্রদূত।

গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারে সন্ত্রাসী আক্রমণ হয়। হামলাকারীরা ভাঙচুর-লুটপাটের পাশাপাশি সংবাদপত্র দুটির ভবন আগুনে পুড়িয়ে দেয়। গণমাধ্যম প্রতিষ্ঠানে এমন হামলায় দেশে ও বিদেশে নিন্দার ঝড় বইছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, আমরা এখানে একজন সাংবাদিকের প্রতি, প্রথম আলোর গণমাধ্যমকর্মীদের জন্য, যারা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাদের প্রতি সংহতি প্রকাশ করতে এসেছি। গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, মিডিয়া কোয়ালিশনের সদস্যদেশ হিসেবে, সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে একটি জোটের অংশ হিসেবে এখানে এসে সংহতি জানানো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তাঁদের।

জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আনিয়া কার্স্টেন বলেছেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। কারণ, গণমাধ্যম গণতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই সঠিক তথ্যের ওপর নির্ভর করাটা জরুরি।

আনিয়া কার্স্টেন বলেন, আমরা সংবাদমাধ্যম ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমাদের উদ্বেগ জানাতে চাই। বিষয়টি (প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা) গুরুত্বসহকারে দেখা দরকার। এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে স্বাধীন, ন্যায়সংগত এবং উন্মুক্ত তদন্ত হওয়া প্রয়োজন।

গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে আনিয়া কার্স্টেন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। সঠিক তথ্যের ওপর নির্ভর করাই গণতন্ত্রের ভিত্তি; কারণ, গণমাধ্যমই জনগণকে তথ্য জানায়। তাই গণমাধ্যমের স্বাধীনতা দরকার, আর এর মাধ্যমেই নাগরিকদের সচেতনতা ও শিক্ষায় সমর্থন নিশ্চিত করা যায়।

বাংলাদেশের আসন্ন নির্বাচনে নিরাপত্তা রক্ষার ওপর জোর দিয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, ‘বাংলাদেশের জন্য আমাদের প্রত্যাশা হলো নিরাপদ নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে অংশগ্রহণমূলক নির্বাচন। নিরাপত্তা না থাকলে কেউ নিজের মত প্রকাশ করতে পারে না। নিরাপত্তা একটি মৌলিক অধিকার।’