| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পাকিস্তান: ইমরানের সঙ্গে দেখা করতে দিল না নেতাদের

  • প্রকাশের সময় : 29-11-2025 | 09:18 PM
পাকিস্তান: ইমরানের সঙ্গে দেখা করতে দিল না নেতাদের সম্প্রতি ইমরান খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তিনি কারাগারে জীবিত আছেন কিনা সরকারের কাছে সেই প্রমাণ দাবি করেছেন তার ছেলে কাসিম খান।
ad728


নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কারাগারে গিয়ে ব্যর্থ হয়েছেন দলটির শীর্ষ কয়েকজন নেতা। এ কারণে তারা আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। 

শনিবার (২৯ নভেম্বর) দেশটির সম্প্রচার মাধ্যম জিওটিভির অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, সম্প্রতি পিটিআই চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তিনি কারাগারে জীবিত আছেন কিনা সরকারের কাছে  সেই প্রমাণ দাবি করেছেন তার ছেলে কাসিম খান।

গত এক মাসেরও বেশি সময় ধরে পরিবার, আইনজীবী ও দলীয় কর্মীদের সাথে ইমরান খানকে দেখা করতে না দেওয়ার পর তার জীবিত থাকার বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরইমধ্যে কারাকর্তৃপক্ষের এমন আচরণে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। খাইবার পাখতুনখোয়ার মুখপাত্র আদিল ইকবাল হাইকোর্টের সামনে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেন। 

শনিবার তিনি জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি পেশোয়ারে পৌঁছেছেন। আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) তিনি দলের সংসদীয় কমিটির বৈঠক আহ্বান করেছেন। 

তিনি বলেন, ২ ডিসেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে পিটিআই। মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আদিয়ালা কারাগারের বাইরে চলমান পরিস্থিতি নিয়ে নেতাদের ব্রিফ করবেন। এবার পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের জন্য আরও স্পষ্ট ও নির্দিষ্ট কৌশল নেওয়া হবে। পিটিআই তাদের বিরুদ্ধে নেওয়া যেকোনো অবৈধ পদক্ষেপের জবাব দেবে। এ সময় ‘সংবিধান লঙ্ঘনকারীদের দিন শেষ হয়ে এসেছে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

পিটিআইয়ের এই ঘোষণার দুদিন আগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আফ্রিদি টানা আটবারের মতো রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে ব্যর্থ হন। 

গত বৃহস্পতিবারও তিনি দলের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ব্যর্থ হয়ে ফেরার পথে গোরখপুর চেকপোস্টে গণমাধ্যমকে আফ্রিদি বলেন, বৈধ ও গণতান্ত্রিক সব পথ অনুসরণের পর দলটি এখন ‘শেষ বিকল্প’ হিসেবে বিক্ষোভের পথ বেছে নিচ্ছে। সেদিন আদিয়ালা রোডে টানা ১৬ ঘণ্টার অবস্থান ধর্মঘট করেন এবং ইমরান খানের সঙ্গে একান্ত সাক্ষাতের দাবি জানান।

এরপর মুখ্যমন্ত্রী আইএইচসিতে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করলেও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তিনি সাংবাদিকদের বলেন, আমরা কথা বলতে পারিনি। প্রধান বিচারপতির বার্তা এসেছে যে তিনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না।

এর আগেও কয়েকজন শীর্ষ নেতাকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তার পরিবারের সঙ্গেও একই আচরণ করা হচ্ছে বলে দাবি করেছে পিটিআই।

গতকাল শুক্রবার ইমরান খানের বোন আলীমা খান আগের নির্দেশনা বাস্তবায়ন না করায় আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন। একই দিনে রাষ্ট্রীয় আইনমন্ত্রী আকিল মালিক বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আগামী মঙ্গলবার আলীমা খানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হতে পারে।

তিনি জিও নিউজের একটি অনুষ্ঠানে বলেন, ইমরান খানের কোনো একজন আত্মীয় (বোন) বা কোনো আইনজীবীকে সাক্ষাতের অনুমতি দেওয়া হতে পারে। তার দাবি, পিটিআই একটি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সাক্ষাৎ চাইছে। অতীতে পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরিফ কারাগারে ছিলেন, তখন সাক্ষাতে কখনো রাজনৈতিক আলোচনা হতো না। এসব বিষয়ে পাকিস্তনে উত্তাল ও উত্তপ্ত হয়ে উঠছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর।



নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

ad300