| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

যুক্তরাজ্যে শরণার্থী নীতিতে বড় পরিবর্তন

  • প্রকাশের সময় : 16-11-2025 | 07:29 PM
যুক্তরাজ্যে শরণার্থী নীতিতে বড় পরিবর্তন
ad728
যুক্তরাজ্য সরকার শরণার্থী নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছে। নতুন পরিকল্পনা কার্যকর হলে দেশটিতে আশ্রয় নেওয়ার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য শরণার্থীদের দীর্ঘ ২০ বছর অপেক্ষা করতে হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আগামী সোমবার (১৭ নভেম্বর) এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। বর্তমানে শরণার্থীদের প্রথমে ৫ বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হয়। তবে নতুন নীতিতে এই সময়কাল কমিয়ে আড়াই বছর করা হচ্ছে। এরপর থেকেই তাঁদের স্ট্যাটাস নিয়মিত মূল্যায়ন করা হবে এবং নিজ দেশের পরিস্থিতি নিরাপদ মনে হলে তাঁদের ফিরে যেতে বলা হবে।

সরকার মনে করছে, অবৈধভাবে সাগরপথে প্রবেশ ও আশ্রয় চাওয়ার প্রবণতা কমাতে এই কঠোর নীতি গ্রহণ করা জরুরি। এই সংস্কারের উদ্দেশ্য মানুষকে সতর্ক করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে এই নীতির তীব্র সমালোচনা করেছে শরণার্থী কাউন্সিল। সংস্থাটির প্রধান নির্বাহী বলেছেন, এই নীতি অভিবাসীদের ২০ বছরের অনিশ্চয়তা ও বিশাল মানসিক চাপের মধ্যে ফেলে দেবে। সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশটিতে প্রায় এক লাখ নয় হাজারেরও বেশি মানুষ আশ্রয়ের আবেদন করেছেন।



শাপলা প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব

শাপলা প্রতীক পাবে না এনসিপি: ইসি সচিব

ad300