| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যুক্তরাষ্ট্রের কার্গো বিমান বিধ্বস্ত, ক্রুসসহ নিহত বেড়ে ৭

  • প্রকাশের সময় : 05-11-2025 | 09:50 PM
যুক্তরাষ্ট্রের কার্গো বিমান বিধ্বস্ত, ক্রুসসহ নিহত বেড়ে ৭
ad728
যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউপিএস এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় ক্রুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, এমডি-১১ কার্গো বিমানটি ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হোনোলুলুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির এক ডানায় আগুন দেখা যায় এবং এরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উড়ার সময় বিমানটিতে আগুন লেগে যায় এবং দ্রুত নিচের দিকে আছড়ে পড়ে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই একটি ভয়াবহ বিস্ফোরণ হয়।

স্থানীয় কর্মকর্তারা নিহতদের মধ্যে বিমানের তিনজন ক্রু এবং মাটিতে থাকা অন্তত একজনসহ মোট সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এছাড়া আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন ১১ জন।
লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন বেভিন জানান, আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অনেকের অবস্থা খুবই খারাপ।

কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে অবহিত করার কাজ করছে। লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ নিশ্চিত করেছেন, সব জরুরি সেবা ঘটনাস্থলে কাজ করছে এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এই দুর্ঘটনাটির তদন্তের নেতৃত্ব দিচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন উড্ডয়নরত অবস্থায় বিমানটির একটি ইঞ্জিন বিচ্ছিন্ন হয়েছিল কি না, কারণ রানওয়ের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষের অংশ পাওয়া গেছে।



৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষেধ: মৎস্য উপদেষ্টা

৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষেধ: মৎস্য উপদেষ্টা

ad300