| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যুক্তরাষ্ট্রের তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের

  • প্রকাশের সময় : 14-03-2026 | 04:11 PM
যুক্তরাষ্ট্রের তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের
ad728
ইরানের খারগ দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 

শনিবার (১৪ মার্চ) ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের তেল অবকাঠামো আক্রান্ত হলে পুরো অঞ্চলের মার্কিন জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হবে।

গত শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে খারগ দ্বীপে হামলার দৃশ্য প্রকাশের পর এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিএনএন-এর ভৌগোলিক বিশ্লেষণেও ওই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এর জবাবে ইরানি সামরিক মুখপাত্র জানান, মার্কিন স্বার্থের সঙ্গে জড়িত যেকোনো স্থাপনা তাদের লক্ষ্যবস্তু হবে এবং সেগুলোকে 'ছাইয়ে পরিণত' করা হবে।

ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে, মার্কিন হামলা সত্ত্বেও খারগ দ্বীপের মূল তেল অবকাঠামো এখনো অক্ষত রয়েছে। তবে এই পাল্টাপাল্টি হুমকির ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বিশ্ববাজারে তেলের দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি

ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি

ad300