| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা বাংলাদেশের

  • প্রকাশের সময় : 13-12-2025 | 04:47 PM
রাখাইনের হাসপাতালে বোমা হামলার নিন্দা বাংলাদেশের আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র সচিব
ad728


নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে বোমা হামলার ৩৪ জনের মৃত্যুতে নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার, একই সঙ্গে সেখানে সহিংসতা বাড়ায় উদ্বেগও প্রকাশ করেছে।
 শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, রাখাইনের একটি হাসপাতালে বোমা হামলার নিন্দা এবং সাম্প্রতিক সময়ে রাখাইনে আন্তর্জাতিক মানবিকতা আইনের লঙ্ঘন ও সহিংসতার বৃদ্ধিতে উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ।

রাখাইনের সংঘাত বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যেও আতঙ্ক ছড়াচ্ছে, কারণ সেখানকার গুলি এসে আঘাত করছে টেকনাফ সীমান্তের ঘরবাড়িতে।

গতবুধবার রাতে রাখাইনের ম্রাউক-উ শহরের একটি হাসপাতালে বোমা হামলা চালায় মিয়ানমারের সরকারি বাহিনী। ওই হামলায় অন্তত ৩৪ জনের প্রাণহানি এবং আরও কয়েক ডজন আহত হওয়ার তথ্য দিয়েছে বিবিসি।

বিদ্রোহী আরকান আর্মির এক মুখপাত্রের বরাতে রয়টার্স লিখেছে, ওই হামলায় হাসপাতালটি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়ে গেছে। বোমার আঘাত সরাসরি হওয়ার কারণে হতাহতের সংখ্যা অনেক বেশি।

মিয়ানমার সরকার বলছে, হামলার শিকার হওয়া হাসপাতালটি ব্যবহার করছিল সশস্ত্র গোষ্ঠীগুলো।

তবে, রোগী ও স্বাস্থকর্মীর মৃত্যুর কারণে এটা ‘যুদ্ধাপরাধ হতে পারে’ বলে মনে করছে জাতিসংঘ।

ওই হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশের পাশাপাশি আক্রান্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো ধরনের ব্যতিক্রম না করে বেসামরিক মানুষ এবং স্থাপনাকে সুরক্ষার গুরুত্ব তুলে ধরছে বাংলাদেশ। এবং রোহিঙ্গা ও রাখাইনসহ সব সম্প্রদায়কে সহিংসামুক্ত রাখার উপর গুরুত্বারোপ করছে। শনিবার রাখাইন রাজ্য থেকে মুহুর্মুহু মর্টারশেল ও গোলাগুলির শব্দ ভেসে আসার খবর দিয়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের লোক।

তারা বলেছেন, শুধু শব্দ নয়, সেখান থেকে ছোড়া গুলিও সীমান্ত সংলগ্ন বাড়িঘরে এসে আঘাত করছে। টেকনাফের হোয়াইক্যং সীমান্তজুড়ে মানুষ চরম আতঙ্কে থাকার কথাও বলেছেন তারা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, এদিন ভোর থেকে একটানা দুই ঘণ্টা মুহুর্মুহু গুলাগুলির ঘটনা ঘটেছে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারে। নদীর ওপারে দেখা গেছে কালো ধোঁয়ার কুণ্ডলী ও মুহু মুহু গোলাগুলির শব্দ।