| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শিশুদের ভালোবাসায় শেষ হলো আশুরার তাজিয়া মিছিল

  • প্রকাশের সময় : 06-07-2025 | 10:56 PM
শিশুদের ভালোবাসায় শেষ হলো আশুরার তাজিয়া মিছিল সংগৃহীত
ad728

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের আয়োজনে শোকাবহ তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে। 

রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক হোসাইনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হয় দুপুর আড়াইটায়।

হোসাইনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, এবারের তাজিয়া মিছিল সাজানো হয়েছিল শোকের কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা, আলম, মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া এবং একটি জারি তাজিয়া দিয়ে। 

মিছিলটি উত্তর গেট থেকে বের হয়ে হোসাইনি দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, গোর-এ-শহীদ মাজার মোড়, আজিমপুর, ইডেন কলেজ, নীলক্ষেত, সায়েন্সল্যাব, ধানমন্ডি ২ নম্বর রোড, বিজিবি গেট, সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়।

এবারের আয়োজনে বিশেষ নজর কাড়ে শিশুদের অংশগ্রহণ। এবারই প্রথম ঢাকার তাজিয়া মিছিলে শিশুদের মাধ্যমে ফল ও হালকা খাবার বিতরণের চিত্র দেখা যায়। 

আজিমপুরসহ বিভিন্ন এলাকায় শিশুরা নিজ হাতে কলা, পেয়ারা, শসা, ছোলা, কিসমিস, বাদাম, শরবত ইত্যাদি বিতরণ করে মিছিলে অংশগ্রহণকারীদের মাঝে। 

মিছিলে অংশ নেওয়া অধিকাংশ শোকানুরাগী ছিলেন কালো পোশাকে। কারো হাতে ছিল প্রতীকী ছুরি, আলম, নিশান, বইলালাম। মাতমের মাধ্যমে তারা স্মরণ করেন কারবালার শোক ও ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ। 

ইমামের আত্মত্যাগের মহিমা তুলে ধরতেই এ আয়োজন, যা শিয়া সম্প্রদায়ের জন্য এক গভীর শোক ও ধর্মীয় আবেগে পূর্ণ দিন।

আশুরা উপলক্ষে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় শনিবার (৫ জুলাই) সন্ধ্যা থেকেই। মাগরিবের নামাজের পর হোসাইনি দালানে খুতবা পাঠ ও আশুরার তাৎপর্য নিয়ে বয়ান করা হয়। রাতজুড়ে চলে দোয়া-মোনাজাত। ভক্তরা গিলাফে প্রতীকি শ্রদ্ধা নিবেদন করেন ইমাম হুসাইন (রা.)-এর প্রতি। 

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম মিছিল এবং শনিবার রাত ২টায় দ্বিতীয় মিছিল অনুষ্ঠিত হয়।

শুধু পুরান ঢাকার হোসাইনি দালান নয়, রাজধানীর বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকাতেও পবিত্র আশুরা পালন করা হয় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে।

তাজিয়া মিছিল উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি র‍্যাব, সেনাবাহিনী, সোয়াট, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

মিছিলের অগ্রভাগ, মধ্যভাগ ও পশ্চাদভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণে ছিল ট্রাফিক পুলিশও।

মুসলিম উম্মাহর জন্য আশুরা এক শোকাবহ স্মৃতি। ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) নির্মমভাবে শহীদ হন। সেই আত্মত্যাগ স্মরণে প্রতিবছর শিয়া সম্প্রদায় আয়োজন করে তাজিয়া মিছিল। 

এবারের আয়োজনে দেখা গেছে ধর্মীয় আবেগ, সামাজিক সহমর্মিতা ও শিশুর মমতার এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা।




চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ad300