| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সুদানে এবার সামরিক হাসপাতালে ড্রোন হামলা, ৭ জন নিহত

  • প্রকাশের সময় : 15-12-2025 | 05:36 PM
সুদানে এবার সামরিক হাসপাতালে ড্রোন হামলা, ৭ জন নিহত
ad728
সুদানে অবস্থিত জাতিসংঘের ঘাঁটিতে হামলার একদিন পর দেশটির সামরিক হাসপাতালে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত সাতজন বেসামরিক লোক নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) দেশটির দক্ষিণ সুদানের অবরুদ্ধ শহর ডিলিং-এ অবস্থিত  সামরিক হাসপাতালে ড্রোন হামলা চালানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, নিহতদের মধ্যে রোগী এবং তাদের সঙ্গীরাও রয়েছেন।

তিনি জানান, সেনা হাসপাতালটি সামরিক কর্মীদের পাশাপাশি শহর এবং এর আশেপাশের বাসিন্দাদেরও পরিষেবা প্রদান করে।

আরব নিউজের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কর্দোফান রাজ্যের ডিলিং শহরটি সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী আরএসএফ অবরুদ্ধ করে রেখেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে বিদ্রোহী আরএসএফ এর সঙ্গে যুদ্ধে লিপ্ত সেনাবাহিনী। উভয় বাহিনীর সহযোগী যোদ্ধারাও এ সংঘাতে যুক্ত। তবে বিদ্রোহীরা প্রায়শই বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নির্বিচারে হত্যার রেকর্ড রয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ডিলিং-এর বেসামরিক মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে। কিন্তু তথ্যের অভাবে সরকারিভাবে বিষয়টি ঘোষণা করা সম্ভব হয়নি।

দেশজুড়ে চলমান ভয়াবহ যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে।



ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান:

ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান:

ad300