| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আইজিপিকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগ অবরোধ

  • প্রকাশের সময় : 09-12-2025 | 05:55 PM
আইজিপিকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগ অবরোধ
ad728
রাজধানীর শাহবাগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহীদ পিন্টু স্মৃতি সংসদ সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে অবরোধ শুরু হয়। শহীদ পিন্টু স্মৃতি পরিষদের আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ওয়ারী, গেন্ডারিয়া ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিয়ে শহীদ পিন্টু স্মৃতি পরিষদের সভাপতি ফরহাদ আহমেদ ডলার জানান, তৎকালীন স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে। তা না হলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে শাহবাগ ব্লকড। পিন্টু সাহেবের হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে। আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনে বর্তমান আইজিপির নাম উঠে আসার পর থেকে তার অপসারণ, গ্রেপ্তার ও বিচার দাবিতে শহীদ পিন্টু স্মৃতি সংসদ ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে আসছে। একই দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও জমা দিয়েছে।



সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে রাজধানীতে তিন দিনব্যাপী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে রাজধানীতে তিন দিনব্যাপী

ad300