| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ বিরাটভাবে বেড়েছে : মাহ্‌ফুজ আনাম

  • প্রকাশের সময় : 04-11-2025 | 10:08 PM
স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ বিরাটভাবে বেড়েছে : মাহ্‌ফুজ আনাম
ad728

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন সাংবাদিকতার ওপর আক্রমণ বিরাটভাবে বেড়ে গেছে বলে মন্তব্য করে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম বলেছেন সাংবাদিকতা ক্রমেই চরম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সাংবাদিকরা বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছেন। 
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দৈনিক প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসে মাহ্‌ফুজ আনাম এসব কথা বলেন।

মাহ্‌ফুজ আনাম বলেন, আমার সবচেয়ে বড় অনুভূতি হচ্ছে সত্যিকার অর্থে সাংবাদিকতা একটা চরম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পৃথিবীময় প্রযুক্তি, আদর্শ, বর্ণবাদ ও পপুলিজম—এ সবকিছুর ভেতরে সাংবাদিকেরা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। এ সবকিছুর মধ্যে আমরা বাংলাদেশের সাংবাদিকেরা এবং সাংবাদিকতা ও প্রথম আলোর মতন একটা সুপ্রসিদ্ধ–সুপ্রতিষ্ঠিত কাগজের জন্যে একটা মহাচ্যালেঞ্জ সামনে আসছে।

মাহ্‌ফুজ আলম আনাম বলেন, সাংবাদিকেরা সাধারণত সরকারে নিপীড়নের শিকার হন।  কারণ, আমাদের মানসিকতা থাকে জনগণের কথা বলা, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো ও মানবাধিকারের পক্ষে থাকা। কিন্তু সরকার সমালোচনা পছন্দ করে না, তারা প্রশংসা চায়। তাই স্বাধীন সাংবাদিকতা সব সময়ই সরকারের চাপের মুখে পড়ে।


পৃথিবীময় সাংবাদিকতা বিভিন্ন দেশের সরকারের নিপীড়নের বিরুদ্ধেই সংগ্রাম করে প্রস্তুত হয়েছে বলে মন্তব্য করেন মাহ্‌ফুজ আনাম। তিনি বলেন, বর্তমানে স্বাধীন সাংবাদিকতার ওপরে আক্রমণটা বিরাট আকারে বেড়ে গেছে। সাংবাদিকতার ওপর নতুন ধরনের নিপীড়ন আসছে। আমি মনে করি সংবাদপ্রবাহের মাধ্যমেই সাংবাদিকতার সবচেয়ে বড় হুমকি আসছে।

মাহ্‌ফুজ আনাম  বলেন, আগে সংবাদ মানুষের কাছে পৌঁছাত সংবাদপত্র, রেডিও বা টেলিভিশনের মতো প্রাতিষ্ঠানিক মাধ্যমে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম সংবাদপ্রবাহে বিপ্লব ঘটিয়েছে। এতে ইতিবাচক দিক যেমন আছে, তেমনি নেতিবাচক দিকও আছে। সোশ্যাল মিডিয়া সংবাদপ্রবাহকে গণতান্ত্রিক করেছে—এখন সবাই নিজে নিজে তথ্য প্রকাশ করতে পারে। কিন্তু এর ফলে অসংখ্য মিথ্যা ও ঘৃণামূলক খবরও ছড়িয়ে পড়ছে, যা সত্যিকারের সাংবাদিকতার জন্য ভয়াবহ হুমকি।

তিনি  বলেন, বাংলাদেশে এখন অনেক সময় দেখা যায়—কোনো ভিত্তিহীন, তথ্যহীন, সম্পূর্ণ মনগড়া খবর ভাইরাল হচ্ছে, আর মানুষ তা বিশ্বাস করছে। এটা শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী এক বড় সংকট। তিনি সতর্ক করে বলেন, আগে সাংবাদিকতার ওপর হুমকি আসত সরকারের দিক থেকে, এখন আসছে সংবাদপ্রবাহের দিক থেকে—বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে।

ডেইলি স্টার সম্পাদক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্যের বন্যা বইছে। অথচ পাঠকেরা এখনো সত্য জানতে প্রথম আলো কিংবা অন্যান্য দায়িত্বশীল গণমাধ্যমের কাছেই ফিরে আসে। তাই সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠতা, সততা ও জনসেবার নীতিতে অটল থাকতে হবে।

সম্পাদক পরিষদের এই সভাপতি আরও বলেন, বর্তমানে প্রিন্ট মিডিয়ার আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। বিজ্ঞাপনের প্রায় ৮০ শতাংশ রাজস্ব চলে যাচ্ছে ফেসবুক ও গুগলের হাতে। এই বাস্তবতায় সাংবাদিকদের এখন মাল্টিপ্ল্যাটফর্ম সাংবাদিকতায় দক্ষ হতে হবে—অর্থাৎ টেক্সট, ভিডিও ও ডিজিটাল কনটেন্ট—সব মাধ্যমেই কাজ করতে জানতে হবে।

শেষে মাহ্‌ফুজ আনাম বলেন, সাংবাদিকতার এই রূপান্তরের সময় আমাদের সত্যভিত্তিক, মূল্যবোধনির্ভর সাংবাদিকতার অবস্থান আরও শক্ত করতে হবে। মিথ্যা ও ঘৃণামূলক খবর জনপ্রিয় হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতাই।




সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব

সংসদ নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ: ইসি সচিব

ad300