| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আইসিসি অযৌক্তিক শর্ত দিলে মানবো না: আসিফ নজরুল

  • প্রকাশের সময় : 20-01-2026 | 02:58 PM
আইসিসি অযৌক্তিক শর্ত দিলে মানবো না: আসিফ নজরুল
ad728
ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে বাধ্য করা যাবে না বলেও জানান তিনি।

ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেয়া হচ্ছে এমন কোনো তথ্য পাননি তিনি।

তিনি বলেন, ত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে।ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে যেতে বাধ্য করা যাবে না।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌখ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তার কারণে ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

বাংলাদেশ যদি খেলতে না যায় আর আইসিসি যদি ভেন্যু পরিবর্তনে রাজি না হয় তাহলে স্কটল্যান্ডের জন্য খুলে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার দরোজা। কারণ বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী। তাই যদি আইসিসি বাংলাদেশের জায়গায় অন্য দল নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে স্কটল্যান্ডই সেই সুযোগের দাবিদার। এ ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রাজনৈতিক কারণে সরে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে। বাছাইপর্বে পরবর্তী সেরা দল স্কটল্যান্ড সেই বিশ্বকাপে খেলেছিল তাদের জায়গায়।





সর্বশেষ সংবাদ
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, পরিণতি অস্পষ্ট

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, পরিণতি অস্পষ্ট

ad300