| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, পরিণতি অস্পষ্ট

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনী প্রধানের অবস্থানে সরাসরি আঘাত হেনেছে ইরানের শক্তিশালী 'খাইবার' ক্ষেপণাস্ত্র। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা বা পরিণতি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক আকস্মিক ঘোষণায় জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতেই এই লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে।

  • প্রকাশের সময় : 03-03-2026 | 01:25 AM
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, পরিণতি অস্পষ্ট
ad728
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনী প্রধানের অবস্থানে সরাসরি আঘাত হেনেছে ইরানের শক্তিশালী 'খাইবার' ক্ষেপণাস্ত্র। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা বা পরিণতি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক আকস্মিক ঘোষণায় জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতেই এই লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত ইসরায়েল ও মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলোতে মোট ১০টি ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পন্ন করেছে ইরান।

প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলি কমান্ড সেন্টারগুলোতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। তবে এই ভয়াবহ হামলার বিষয়ে ইসরায়েলি প্রশাসন এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা নেতানিয়াহুর অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য প্রদান করেনি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে চরম উত্তেজনার মুখে রয়েছে।