বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোলপ্লাজা দুই ঘণ্টার জন্য টোলমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজধানীতে ব্যাপক জনসমাগম ও নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর প্রান্তের টোলপ্লাজায় কোনো টোল দিতে হবে না।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও সংলগ্ন সড়কগুলোতে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং যাতায়াত প্রক্রিয়া দ্রুত ও সহজ করতেই সরকার এই সাময়িক টোলমুক্ত সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।