| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মিরপুরে গার্মেন্টসের আগুনে ৫ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৫ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম এ তথ্য জানান। আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

  • প্রকাশের সময় : 14-10-2025 | 10:09 PM
মিরপুরে গার্মেন্টসের আগুনে ৫ জনের মৃত্যু
ad728
রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৫ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম এ তথ্য জানান। আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।  একে  একে যোগ দেয় ১১টি ইউনিট।
 
তবে বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
 
ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম জানান, গোডাউনে ৬/৭ রকমের কেমিক্যাল আছে। টঙ্গীর মতো কেমিক্যাল। এক্সাক্টলি কী রাসায়নিক আছে জানা নেই। 
 
তিনি জানান, ডিফেন্সিভ কায়দায় নিউট্রালাইজ করার চেষ্টা চলছে।

যেকোনো সময় যেকোনো দুর্যোগ ঘটতে পারে, সেজন্য প্রস্তুত থাকার আহ্বান জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
 
এদিকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিনজন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।



হাদির জানাজা অনুষ্ঠিত: ‘তুমি কখনো হারিয়ে যাবেনা’-ড. ইউনূস

হাদির জানাজা অনুষ্ঠিত: ‘তুমি কখনো হারিয়ে যাবেনা’-ড. ইউনূস

ad300