| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আজ রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

  • প্রকাশের সময় : 19-12-2025 | 02:48 AM
আজ রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি রাজু ভাস্কর্যের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়
ad728

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির নেতারা। আজ বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, আমরা সাবধান করে দিচ্ছি ড. ইউনূসকে। আপনার যদি মনে হয়, এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব। যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন। না হলে রাতে আপনার বাসার পাশে গিয়ে এ কণ্ঠ শোনানো হবে।

আইনশৃঙ্খলা অবনতির কারণে হাদির ওপর হামলা হয়েছে এবং বিপ্লবীদের অনেকে হত্যকাণ্ডের শিকার হয়েছেন অভিযোগ করে ছাত্রশক্তির সভাপতি বলেন, এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হয়েছিল, থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি। একই সঙ্গে এর আগে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাঁরা নিহত হয়েছেন, এ আইনশৃঙ্খলা অবনতির কারণে হয়েছেন। এ সবকিছুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
পরে রাজু ভাস্কর্যের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়। 

ছাত্রশক্তির এই নেতা বলেন, ‘আলু আর পেঁয়াজের দামের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দরকার নেই, বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। এমন একজন মানুষ, যার কোনো সেন্স নেই, নিরাপত্তা নিয়ে কোনো চেষ্টা নেই, তার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের দরকার নেই।

ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য যেভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও দিয়েছি, আজকেও সেভাবে যমুনা ঘেরাও দেব।

সমাবেশে ছাত্রশক্তির নেতা–কর্মীরা ‘হাদিরা মরে না, ২৪ হারে না’, ‘৭১–এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানান স্লোগান দিতে থাকেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে যান। সেখান থেকে আবার রাজু ভাস্কর্যে আসেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির বলেন, ওসমান হাদির ওপর গুলির ঘটনার এত দিন পার হলেও এখন পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হয়নি। অন্যদিকে এ দেশের জঙ্গি, খুনি ও অপরাধীদের যারা দেশে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, পালন করছেন, তাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো শক্ত বার্তা দিতে পারেনি। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বাংলাদেশের হয়ে উঠতে পারেনি, তারা ভারতের তাঁবেদারি করে যাচ্ছে। এটা দুঃখজনক।



খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলি, নিহত ২

খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলি, নিহত ২

ad300