| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এমপিদের জন্য প্রস্তুত হচ্ছে ‘ভুতুড়ে’ ন্যাম ভবন

  • প্রকাশের সময় : 16-02-2026 | 01:32 PM
এমপিদের জন্য প্রস্তুত হচ্ছে ‘ভুতুড়ে’ ন্যাম ভবন
ad728
গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকা মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনগুলো আবারও প্রাণ ফিরে পাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন এমপিদের আবাসন নিশ্চিত করতে গত শনিবার(১৪ ফেব্রুয়ারি) থেকে ছয়টি ভবনের ২১৬টি ফ্ল্যাটে পুরোদমে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রায় এক হাজারেরও বেশি শ্রমিক দিন-রাত এক করে এই আবাসন এলাকাটিকে বাসযোগ্য করে তুলতে কাজ করছেন।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ কয়েক মাস জনশূন্য থাকায় ন্যাম ভবনগুলো অনেকটা ভুতুড়ে রূপ নিয়েছিল। ৫ আগস্টের পরবর্তী ভাঙচুর ও লুটপাটে ফ্ল্যাটগুলোর দরজা, জানালা, এসি, ফ্রিজ ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে প্রতিটি ফ্ল্যাটের মেঝে ঘষামাজা, দেওয়ালে নতুন রং এবং স্যানিটারি ও বৈদ্যুতিক ফিটিংস নতুন করে বসানো হচ্ছে। পুরনো খাট ও সোফাগুলো মেরামত করে নতুন পালিশ দেওয়া হচ্ছে, আর যেগুলো ব্যবহারের অযোগ্য সেগুলো বদলে নতুন আসবাবপত্র কেনা হচ্ছে।

ভবন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমপিদের জন্য ফ্ল্যাটগুলো দ্রুত প্রস্তুত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অনেক আসবাবপত্র মরিচা ধরা বা নষ্ট অবস্থায় থাকায় সেগুলো ঘষামাজা করে ব্যবহারের উপযোগী করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে নতুন সংসদ সদস্যদের কাছে ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এক সময়ের উৎসবমুখর এই ন্যাম ভবন এলাকাটি নতুন জনপ্রতিনিধিদের আগমনে আবারও মুখরিত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।




সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

ad300