| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে সরকারই দায়ি- সিপিবি

  • প্রকাশের সময় : 08-01-2026 | 04:20 PM
এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে সরকারই দায়ি- সিপিবি কারওয়ান বাজারের তিতাস গ্যাস কার্যালয়ের সামনে গ্যাস সমস্যার সমাধান ও গ্যাস সিলিন্ডারের ‘নৈরাজ্য’ দূর করার দাবিতে বিক্ষোভ সিপিবির।
ad728


নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধিতে সরকারকে দায়ি করেছেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি। দলটির নেতারা বলছেন, বাজারে ‘কৃত্রিম’ সংকট তৈরি করে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ সরকার তাদের ধরছে না, তার মানে কি? তলে তলে সরকারের ‘সায় আছে’? না হলে, এত বড় সাহস তারা পায় কোথায়?

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) কারওয়ান বাজারের তিতাস গ্যাস কার্যালয়ের সামনে গ্যাস সমস্যার সমাধান ও গ্যাস সিলিন্ডারের ‘নৈরাজ্য’ দূর করার দাবিতে বিক্ষোভ শেষে সমাবেশে এসব কথা বলেন সিপিবি নেতারা।

সম্প্রতি রান্নায় বহুল ব্যবহৃত এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম প্রায় ২ হাজার টাকায় গিয়ে ঠেকে।

এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে অভিযান শুরু হলে গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

বৃহস্পতিবার থেকে তারা এ কর্মসূচি পালনের অংশ হিসেবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির জন্য সরকারকে ‘দায়’ দিয়ে সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেছেন, আগামী তিন দিনের মধ্য এলপিজির দাম না কমালে এবং সংকট তৈরি করে নির্ধারিত মুল্যের চেয়ে বহুগুণ বৃদ্ধি বন্ধ না করতে পারলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা।

তিনি বলেন, ঢাকা শহরের পাড়া মহাল্লায় পাইপে গ্যাস না থাকার কারণে আজকে বাসা বাড়িতে চুলা জ্বলছে না। এই সংকট আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। আমরা দেখছি যে এই সংকট নিরসনের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেন না।

অন্তর্বর্তী সরকার আছেন...তারা অনেক বড় বড় কথা বলছেন। তারা বাংলাদেশকে সিঙ্গাপুর প্যারিস লন্ডন পর্যন্ত বানিয়ে ছাড়ছেন। অথচ এই বাংলাদেশের সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে আছে সেটাকে তারা বিবেচনা নিচ্ছেন না।”

সরকারের সায় না থাকলে কৃত্রিম সংকট তৈরি করে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় কীভাবে, এমন প্রশ্ন রেখে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স বলেন, “এই যে ওনাদের অফিস (তিতাস গ্যাস কার্যালয়) রাখবে কি, রাখবে না এটা তো সরকারের দায়িত্ব। সরকারের অন্যতম দায়িত্ব হল যে অফিস যদি রাখে... অফিস যাতে ঠিক মতো দায়িত্ব পালন করে। এখন অফিস কি ঠিকমত দায়িত্ব পালন করতেছে? আপনারা কি বাসা বাড়িতে ঠিকমত গ্যাস পাচ্ছেন? কারখানায় কি গ্যাস যায়? আমাদের সার উৎপাদন গ্যাসের সংকটে বন্ধ হয়ে আছে না? এর জন্য দায়ী হল সরকারের সরকারের নীতি। আমাদের দেশের মাটির নিচে গ্যাস আছে, সেই গ্যাস ঠিক মতো তোলা হচ্ছে না। যতটুকু তোলা হয় তাও ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না। এইটার পেছনে নতুন নাটক আছে। যদি দেশের গ্যাস ঠিক মতো তুলে সরবরাহ করলে দাম তো কমে যাবে। এই সরবরাহ যদি ঠিকমত না থাকে, তাহলে বিদেশ থেকে গ্যাস এনে বিক্রি করতে পারে। দ্রুত এলপিজি সমস্যা সমাধানের দাবি জানায় সিপিবি।



গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ad300