| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মার্চে রাজধানীতে কিউলেক্স মশার রাজত্ব: চরম ভোগান্তির শঙ্কা

  • প্রকাশের সময় : 03-01-2026 | 05:23 PM
মার্চে রাজধানীতে কিউলেক্স মশার রাজত্ব: চরম ভোগান্তির শঙ্কা রাজধানীতে এডিস মশার প্রকোপ বিষেশজ্ঞদের আলোচনা সভা
ad728
রাজধানীতে এডিস মশার প্রকোপ কিছুটা কমলেও জ্যামিতিক হারে বাড়ছে কিউলেক্স মশা। বিষেশজ্ঞদের মতে, আগামী মার্চ মাসে এই উপদ্রব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, যা নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হবে। 

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মশার উপদ্রব ও নাগরিক ভোগান্তি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব তথ্য জানান কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত সভায় বিশেষজ্ঞরা জানান, বর্তমানে ঢাকার প্রাপ্তবয়স্ক মশার প্রায় ৮৫ শতাংশই কিউলেক্স। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপরিচ্ছন্ন নালা এবং জলাবদ্ধ বেসমেন্ট ঢাকাকে কিউলেক্সের আদর্শ প্রজননক্ষেত্রে পরিণত করেছে।

বিশেষজ্ঞদের সতর্কতা:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, কিউলেক্স মশা শুধু বিরক্তির কারণ নয়, এটি ফাইলেরিয়া রোগের বাহক। মার্চ মাসে এর প্রকোপ ভয়াবহ রূপ নেবে। তিনি আরও জানান, এডিস মশা আপাতত কম থাকলেও নাগরিকদের অসতর্কতায় যেকোনো সময় এটি আবার ফিরে আসতে পারে।

সিটি করপোরেশনের অবস্থান:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন জানান, মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন কাজ করছে, তবে নাগরিক সচেতনতা ছাড়া এটি নির্মূল করা সম্ভব নয়। অন্যদিকে, উত্তর সিটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. সাদমান সাকিব বলেন, কিউলেক্স মশা নিয়ন্ত্রণে এক মাসব্যাপী বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সমাধানের পথ:
আলোচনায় উঠে আসে যে মশা নিয়ন্ত্রণ কেবল কীটনাশক ছিটানোর বিষয় নয়, এটি একটি সমন্বিত নগর স্বাস্থ্য কৌশল। এর জন্য ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, নিয়মিত খাল পরিষ্কার এবং সারা বছর নজরদারি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনাবিদ ড. মো. আরিফুল ইসলাম এবং ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।




হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৪৪

হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৪৪

ad300