| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন । পুড়ে ছাই হয়ে যাচ্ছে বস্তির অসংখ্য ঝুপড়িসহ আসবাবপত্র। হাহাকার বস্তিবাসীর। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৭টি, পরে ১১টি ইউনিট কাজ করলেও ভয়াবহতার নিরিখে এখন ১৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, মঙ্গে রয়েছে অসংখ্য বস্তিবাসি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • প্রকাশের সময় : 27-11-2025 | 02:01 AM
কড়াইল বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ১৬ ইউনিট আগুনের লেলিহান শিখায় পুড়ছে কড়াইল বস্তি, হাহাকার বস্তিবাসীর, বস্তির আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ব্রিগেডের
ad728


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে । পুড়ে ছাই হয়ে যাচ্ছে বস্তির অসংখ্য ঝুপড়িসহ আসবাবপত্র। হাহাকার বস্তিবাসীর। আগুন নিয়ন্ত্রণে  প্রথমে ৭টি, পরে ১১টি ইউনিট কাজ করলেও ভয়াবহতার নিরিখে এখন ১৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে  মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, মঙ্গে রয়েছে অসংখ্য বস্তিবাসি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। প্রথমে সাতটি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
তবে সাড়ে ৬টার দিকে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৬টি করার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম। তিনি জানিয়েছেন, পথে রয়েছে আরও পাঁচটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডে ঘটে।
চলতি বছরের ২১ শে ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজনখানেক ঘর। গেল বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে পুড়ে কড়াইল বস্তি।
প্রায় প্রতিবারই অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো হয়েছে; যার কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়ায়।



শিশু সাজিদের মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

শিশু সাজিদের মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

ad300