দেশের পাঁচ কোটি পরিবারকে প্রাথমিকভাবে 'ফ্যামিলি কার্ড' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে, যেখানে হতদরিদ্র এবং নারীরা অগ্রাধিকার পাবেন।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, পবিত্র ঈদুল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সকল দরিদ্র পরিবার এর আওতায় আসবে।
এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন। তিনি স্পষ্ট জানান, কোনো প্রতিষ্ঠান থেকে মব জাস্টিসের মাধ্যমে কাউকে চাকরিচ্যুত করা যাবে না; বিশেষ করে বেসরকারি কোনো সাংবাদিকের চাকরি গেলে মন্ত্রণালয়কে তার জবাবদিহি করতে হবে। কৃষিমন্ত্রী আমিন উর রশিদ যোগ করেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে এই কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।