| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঘন কুয়াশায় বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

  • প্রকাশের সময় : 28-12-2025 | 03:30 PM
ঘন কুয়াশায় বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়
ad728
ঘন কুয়াশায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। গত শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে রবিবার (২৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে নামতে পারেনি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১টা থেকে রবিবার ভোর ৬টার মধ্যে ৬টি আন্তর্জাতিক ফ্লাইটের ঢাকায় নামার কথা ছিল। তবে ঘন কুয়াশায় রানওয়ে স্পষ্ট না থাকায় ফ্লাইটগুলো ঢাকার আকাশে চক্কর দেয় এবং দেরিতে অবতরণ করে। 

বিমানবন্দর জানায়, কুয়াশার কারণে ফ্লাইটগুলো ২ থেকে ৫ ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে আসা ফ্লাইট ৫ ঘণ্টা, সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইট ৪ ঘণ্টা, এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আসা ফ্লাইট ২ ঘণ্টা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট ৪ ঘণ্টা, বিমানের দুবাই ফ্লাইট ২ ঘণ্টা ও কাতার এয়ারওয়েজের দোহা থেকে আসা ফ্লাইট ৫ ঘণ্টা বিলম্বে আসে। দেরিতে আসায় ফ্লাইটগুলো ঢাকা থেকেও বিলম্বে উড্ডয়ন করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এক সংবাদমাধ্যেমকে জানান, ঘন কুয়াশার কারণে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমনকারী ও বহির্গমনকারী কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে অবতরণ ও উড্ডয়ন করেছে। তবে কোনো ফ্লাইট অন্য গন্তব্যে ডাইভার্ট করা হয়নি।

তিনি আরও জানান, বর্তমানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ফ্লাইট  ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছে।

এদিকে, শনিবার রাতে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্তও স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় শীতের অনুভূতিও বাড়তে পারে বলে জানানো হয়েছে।




প্রেমিককে ব্লাকমেইল: টাকা না দেওয়ায় আশরাফুলকে ২৬ খন্ড

প্রেমিককে ব্লাকমেইল: টাকা না দেওয়ায় আশরাফুলকে ২৬ খন্ড

ad300