| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও ধন্যবাদ

  • প্রকাশের সময় : 14-02-2026 | 01:46 PM
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও ধন্যবাদ
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন এবং নির্বাচনী প্রক্রিয়া জুড়ে দায়িত্বশীল ভূমিকা পালন করায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য জামায়াত আমিরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় উল্লেখ করেন যে, নির্বাচনী প্রচারণার সময় থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ডা. শফিকুর রহমানের রাজনৈতিক শিষ্টাচার, সংযম এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন ও সহযোগিতা দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। প্রধান উপদেষ্টা বিশ্বাস করেন, জাতীয় ঐক্যই দেশের মূল শক্তি এবং অতীতে জামায়াত আমির জাতীয় ঐক্য সুসংহত করতে যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনূস আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, সংসদ ও রাজনৈতিক অঙ্গনে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল হিসেবে কাজ করবে। তিনি মনে করেন, নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার মাধ্যমে দলটি দেশে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে। সবশেষে তিনি ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের সামগ্রিক উন্নয়নে একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।




সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলে

সংসদ নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া হবে না: হুসিয়ারী ফখরুলে

ad300