| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এলডিসি থেকে উত্তরণ নিয়ে সতর্ক করলেন তারেক রহমান

বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে। তবে এই উত্তরণকে কেবল সাফল্যের মাইলফলক হিসেবে না দেখে সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপিকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত মতামত প্রকাশ করেন।

  • প্রকাশের সময় : 16-09-2025 | 11:19 PM
এলডিসি থেকে উত্তরণ নিয়ে সতর্ক করলেন তারেক রহমান
ad728

বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে। তবে এই উত্তরণকে কেবল সাফল্যের মাইলফলক হিসেবে না দেখে সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপিকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত মতামত প্রকাশ করেন।


তারেক রহমান সতর্ক করে বলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া অগ্রসর হলে অর্থনীতি ও জনগণ চাপের মুখে পড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করে উল্লেখ করেন, এলডিসি সুবিধা হারালে তৈরি পোশাক খাত প্রতিযোগিতা সক্ষমতা হারাতে পারে। পাশাপাশি স্বল্পসুদে ঋণ ও সাহায্যের প্রবাহ কমে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ঋণের চাপ বাড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র বিশেষ সুবিধা যেমন ভর্তুকি ও ওষুধের পেটেন্ট ছাড় আর থাকবে না, ফলে প্রয়োজনীয় ওষুধের দাম বেড়ে যেতে পারে। একইসঙ্গে এক খাতনির্ভর রপ্তানি অর্থনীতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।


এই পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়ে তিনি কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। তার মধ্যে রয়েছে—পোশাক খাতের বাইরে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও মূল্য সংযোজিত শিল্পে রপ্তানি বৈচিত্র্য আনা, সরকারি প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা জোরদার করা, উৎপাদনশীলতা ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্য সুবিধা ও সবুজ অর্থায়ন বাস্তবায়ন করা।


তিনি আরও বলেন, দেশের শ্রমিক, কৃষক ও তরুণ প্রজন্মকে দুর্বল অবস্থায় ফেলে রাখা যাবে না। এলডিসি থেকে উত্তরণের সুফল পেতে হলে এখনই বাস্তব পদক্ষেপ ও অগ্রগতি নিশ্চিত করা জরুরি।




বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

ad300