| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : 10-03-2026 | 04:13 PM
জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী
ad728
জ্বালানি তেল বা বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জনদুর্ভোগ বাড়াতে চায় না বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে জ্বালানি তেলের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে অকটেন এবং পেট্রোলের কোনো বাস্তব সংকট নেই। পেট্রোল পুরোটাই দেশে উৎপাদন ও পরিশোধন করা হয় এবং অকটেনেরও সিংহভাগ অভ্যন্তরীণ উৎস থেকে আসে। শুধুমাত্র ডিজেল ও ফার্নেস অয়েলের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়। 

পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই কেবল উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি পাওয়া যাবে না বা দাম বাড়বে এমন অমূলক আশঙ্কায় মানুষ ভিড় করছে। কিন্তু বাস্তবে কোনো পাম্পেই জ্বালানি সংকট হয়নি।

জ্বালানি আমদানির হালনাগাদ তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সোমবার রাতে জ্বালানি তেলবাহী একটি জাহাজ বন্দরে পৌঁছেছে এবং মঙ্গলবার দুপুর থেকে আরেকটি জাহাজ থেকে তেল খালাস শুরু হবে। আগামী ১২ মার্চ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। ফলে আসন্ন রমজান ও ঈদে জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো সংকটের সম্ভাবনা নেই।

ভারতের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির বিষয়ে তিনি বলেন, পাইপলাইন দিয়ে প্রতি মাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসার কথা, যার বড় অংশই ইতিমধ্যে দেশে এসেছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারত যাতে সরবরাহ আরও বাড়াতে পারে, সে বিষয়ে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রয়োজনে সবার সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং রাইড শেয়ারিং চালকদের সুবিধার্থে আজ থেকে প্রতিদিন ৫ লিটার করে তেল সরবরাহের বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সরকার।



জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: ট

জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: ট

ad300